শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ১২:১৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাহুবলে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২ ॥ আহত ২০ ভারী বৃষ্টিতে হবিগঞ্জ শহরে জলাবদ্ধতা ॥ চরম দুর্ভোগ কাগাপাশা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও মেম্বারের বিরুদ্ধে সরকারি চাল বিক্রির অভিযোগ মানব পাচার মামলায় মাধবপুরের পুরাইকলা গ্রামের বাদল গ্রেফতার শহরতলীর আলম বাজারে প্রবাসীর উপর হামলার ঘটনায় দক্ষিণ বানিয়াচং এর ৫টি ইউনিয়নবাসীর প্রতিবাদ সংসদে মাধবপুর-নাসিরনগর আঞ্চলিক সড়ক সংস্কার ও কাষ্টি নদীর ওপর সেতু নির্মাণের দাবি এমপি ফয়সলের আলম বাজারে তুচ্ছ ঘটনা নিয়ে যুবককে ছুরিকাঘাতের অভিযোগ হবিগঞ্জের খোয়াই-কুশিয়ারা নদীর পানি বিপদসীমার ওপরে বাহুবলে আইনশৃঙ্খলার অবনতি ওসির প্রত্যাহারের দাবিতে মানববন্ধন মাধবপুরে স্কুল ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে যুবকের ৬ মাসের কারাদন্ড

শায়েস্তাগঞ্জ সমিতি ইউকে’র উদ্যোগে রোহিঙ্গা শরনার্থীদের মধ্যে অর্থ বিতরণ

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ২৬ অক্টোবর, ২০১৭
  • ১১৪২ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ শায়েস্তাগঞ্জ সমিতি ইউকে এর পক্ষ থেকে কক্সবাজার জেলার কুতুপালং এ খালিদ বিন ওয়ালিদ মাদ্রাসায় রোহিঙ্গা শরনার্থীদের মধ্যে নগদ অর্থ বিতরণ করা হয়েছে। গতকাল ২৫ অক্টোবর ১৬০ জন শরনার্থী নারী-পুরুষের এ বিতরণ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন শায়েস্তাগঞ্জ সমিতি ইউকে এর সহ-সভাপতি যুক্তরাজ্য প্রবাসী বিশিষ্ট ব্যবসায়ী, সমাজসেবক শিক্ষানুরাগী মোঃ গাজীউর রহমান (গাজী), হবিগঞ্জের ১ম শ্রেণীর ঠিকাদার আব্দুল আহাদ ও মাদ্রাসার পক্ষে হাফেজ খায়রুল বাশার।
অর্থ বিতরণে সহযোগীতা শান্ত কুমার সিং, আব্দুল লতিফ, ফয়সাল হোসেন প্রমুখ। এ সময় শায়েস্তাগঞ্জ সমিতি ইউকে এর সহ-সভাপতি গাজীউর রহমান গাজী রোহিঙ্গা শরনার্থদের দুর্দশার কথা চিন্তা করে তাদের সহযোগিতায় সমাজের বিত্তবানদের এগিয়ে আসার আহ্বান জানান।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com