বুধবার, ০৮ এপ্রিল ২০২৬, ০৭:৩৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
নবীগঞ্জে অবৈধভাবে তেল মজুদ রাখায় দুই ফিলিং স্টেশনকে ৩০ হাজার টাকা জরিমানা বানিয়াচংয়ে হাওরে এক যুবকের মরদেহ উদ্ধার মাধবপুরে ডাকাতির প্রস্তুতিকালে পুলিশের অভিযান ॥ আটক ৩ হবিগঞ্জে বিদ্যুৎ সাশ্রয়ে অবৈধ টমটম গ্যারেজ বন্ধের দাবি নবীগঞ্জে সুদের টাকাকে কেন্দ্র করে সংঘর্ষে আহত যুবক সিয়ামের মৃত্যু বিশ্ব স্বাস্থ্য দিবস উপলক্ষে হবিগঞ্জে র‌্যালি ও সভা মাধবপুরে দু’পক্ষের সংঘর্ষে বৃদ্ধ নিহত ॥ আহত ৩০ নবীগঞ্জ থানা পয়েন্ট সিএনজি শ্রমিক সংগঠনের ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত মাধবপুরের সুরমা চা বাগান শ্রমিকের পদচারণায় ফের চাঙ্গা আজ হবিগঞ্জ আইনজীবি সহকারী সমিতির নির্বাচন

মাধবপুরে হত্যা মামলার আসামী স্বামী-স্ত্রীসহ ৪ মাদক ব্যবসায়ী আটক

  • আপডেট টাইম রবিবার, ১৫ অক্টোবর, ২০১৭
  • ৫৮১ বা পড়া হয়েছে

মাধবপুর প্রতিনিধি ॥ মাধবপুরে হত্যা মামলার আসামী স্বামী-স্ত্রীসহ ৪ মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে ইয়াবা ও গাঁজা উদ্ধার করা হয়। আটককৃতরা হল উপজেলার মাদারগড়া গ্রামের মাদক স¤্রাট ফেন্সি হাবিবের ছেলে ও সোহাগ হত্যা মামলার এজাহারভুক্ত আসামী নাইম আহম্মদ খোকন (২৬), তার স্ত্রী ইমা আক্তার (২২), ব্রাহ্মনবাড়িয়া জেলার বিজয়নগর উপজেলার পশ্চিম বানিয়াপাড়ার ছামদ মিয়ার ছেলে মানিক মিয়া (৩৪) এবং মাধবপুর উপজেলার দেওগাঁওয়ের আলী মিয়ার ছেলে মনছুর (৩৬) মিয়া। পৃথক দু’টি অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়।
মনতলা পুলিশ তদন্ত কেন্দ্রের উপ-পরিদর্শক (এসআই) কামরুল হাসান জানান, শুক্রবার দিবাগত রাতে গোপন সূত্রে খবর পেয়ে মনতলা মাছ বাজার এলাকায় অভিযান চালিয়ে ৩শ’ পিস ইয়াবা ট্যাবলেটসহ নাঈম ও ইমাকে আটক করা হয়।
অপরদিকে শনিবার ভোররাতে মনতলা পুলিশ তদন্ত কেন্দ্রের এএসআই জালাল উদ্দিন এর নেতৃত্বে পুলিশ অভিযান চালিয়ে ৪শ’ গ্রাম গাঁজাসহ উপজেলার বহরা ইউনিয়নের আরিছপুর এলাকায় অভিযান চালিয়ে মনছুর ও মানিক মিয়াকে আটক করা হয়। তাদের বিরুদ্ধে মাদক আইনে মামলা দায়ের করা হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com