বুধবার, ০৮ এপ্রিল ২০২৬, ০৭:৩০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
নবীগঞ্জে অবৈধভাবে তেল মজুদ রাখায় দুই ফিলিং স্টেশনকে ৩০ হাজার টাকা জরিমানা বানিয়াচংয়ে হাওরে এক যুবকের মরদেহ উদ্ধার মাধবপুরে ডাকাতির প্রস্তুতিকালে পুলিশের অভিযান ॥ আটক ৩ হবিগঞ্জে বিদ্যুৎ সাশ্রয়ে অবৈধ টমটম গ্যারেজ বন্ধের দাবি নবীগঞ্জে সুদের টাকাকে কেন্দ্র করে সংঘর্ষে আহত যুবক সিয়ামের মৃত্যু বিশ্ব স্বাস্থ্য দিবস উপলক্ষে হবিগঞ্জে র‌্যালি ও সভা মাধবপুরে দু’পক্ষের সংঘর্ষে বৃদ্ধ নিহত ॥ আহত ৩০ নবীগঞ্জ থানা পয়েন্ট সিএনজি শ্রমিক সংগঠনের ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত মাধবপুরের সুরমা চা বাগান শ্রমিকের পদচারণায় ফের চাঙ্গা আজ হবিগঞ্জ আইনজীবি সহকারী সমিতির নির্বাচন

পৌর বিএনপির ২নং ওয়ার্ড কমিটি গঠন কল্পে আলোচনা সভা অনুষ্ঠিত

  • আপডেট টাইম রবিবার, ১৫ অক্টোবর, ২০১৭
  • ৬৯৮ বা পড়া হয়েছে

প্রেস বিজ্ঞপ্তি ॥ হবিগঞ্জ পৌর বিএনপির ২নং ওয়ার্ড কমিটি গঠন প্রসঙ্গে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার বিকাল ৪ টায় ২নং ওয়ার্ড বিএনপির অস্থায়ী কার্যালয়ে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। পৌর বিএনপির সদস্য এডঃ ফজলুল হক-এর সভাপতিত্বে ও জেলা ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক জহিরুল হক শরীফ-এর পরিচালনায় উক্ত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পৌর বিএনপির আহবায়ক কাউন্সিলর মোঃ আবুল হাসিম। এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, পৌর বিএনপির য্গ্মু আহবায়ক সাবেক কাউন্সিলর নুরুল ইসলাম নানু ও নাজমুল হোসেন বাচ্চু। এতে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, পৌর বিএনপির সদস্য মোঃ আব্বাছ উদ্দিন, এম এ মন্নান, জেলা মহিলা দলের সাধারণ সম্পাদক এডভোকেট ফাতেমা ইয়াছমিন, পৌর বিএনপি নেতা মোঃ ছালেক মিয়া, মোঃ আক্কাছ আলী, হায়দুর মিয়া, দুদু মিয়া, জজ মিয়া, শহিদুল আলম চৌধুরী আকিক, আজিজুর রহমান বাবলু, আরীছ মিয়া, গোলাপ মিয়া, যুবদল নেতা তাজুল ইসলাম, তারেক রহমান তাহের, কুতুব আলী, প্রবাল বণিক, শাহজাহান, সাজিদুর রহমান শাহীন, জেলা ছাত্রদল নেতা আব্দুল কাইয়ূম, আজিজুল ইসলাম, শাহ আলম, মাহবুবুর রহমান মাহবুব, রিপন পাল, লিটন সূত্রধর, ফঠিক শীল, আব্দুল মতিন, আওয়াল, সাফাজুল ইসলাম, রানু মিয়া, আমিরুল ইসলাম, সানু মিয়া, আলামিন, শাহীন, এমরান, এনাম, মামুন, রাকিব, জহির, বাচ্চু, আলকাছ মিয়া প্রমুখ।
সভায় নেতৃবৃন্দ দেশনেত্রী বেগম খালেদা জিয়ার উপর দায়ের করা মিথ্যা মামলার নিন্দা জানান এবং শীঘ্রই মামলা প্রত্যাহারের দাবী জানান। পাশাপাশি লাখাই মুক্তিযোদ্ধা জিয়া কলেজের নাম পরিবর্তন করায় তীব্র ক্ষোভ ও নিন্দা প্রকাশ করেন। এছাড়াও সভায় নেতৃবৃন্দরা পৌর বিএনপির শক্তিশালী ২নং ওয়ার্ড কমিটি গঠন করে বেগম খালেদা জিয়ার হাতশে শক্তিশালী করার জন্য আহ্বান জানান।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com