মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ১২:৩২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
কাল খুশির ঈদ প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে ২ হাজার শাড়ি, থ্রি-পিস রুমাল ও নগদ টাকা বিতরণ করলেন হুইপ জি কে গউছ সৈয়দ মুশফিকের উদ্যোগে হবিগঞ্জ পৌরসভার সুবিধা বঞ্চিত ৫ শতাধিক নারী পুরুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ ক্ষমতার দাপট দেখালে রেহাই নেই-এমপি সৈয়দ মোঃ ফয়সল নবীগঞ্জে সাংবাদিকদের ইফতার মাহফিল অনুষ্ঠিত হবিগঞ্জ সদর উপজেলা ভাইস চেয়ারম্যান প্রার্থী আতিকুল ইসলাম সোহাগের পক্ষ থেকে ঈদ ফুড প্যাক বিতরণ চুনারুঘাটে র‌্যাবের অভিযান ৩০ কেজি গাঁজা উদ্ধার বহুলায় সেনাবাহিনীর অভিযানে আটক ৫ শহরে আরও ২ কিশোর গ্যাংয়ের সদস্য আটক মাধবপুরে মাইক্রোবাস চালকের নিকট টাকা দাবি ॥ সেনাবাহিনীর হাতে আটক

উমেদনগর থেকে অস্ত্র মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামী গ্রেপ্তার

  • আপডেট টাইম বুধবার, ১১ অক্টোবর, ২০১৭
  • ৫১৬ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ শহরের উমেদনগর গ্রামের অস্ত্র মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামী শাহ আলম (৩৫) কে গ্রেফতার করেছে ডিবি পুলিশ। সে ওই গ্রামের বীর মুক্তিযোদ্ধা কাছম আলীর পুত্র। গতকাল মঙ্গলবার দুপুরে ডিবি পুলিশের এসআই আব্দুল করিম, ইকবাল বাহার ও মুসলিম উদ্দিনের নেতৃত্বে পুলিশ অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে। পুলিশ জানায়, শাহ আলমের বিরুদ্ধে হবিগঞ্জের অতিরিক্ত দায়রা জজ মাফরোজা পারভীন ৯ আগষ্ট আগ্নেয়াস্ত্র মামলায় যাবজ্জীবন সাজা দেন। এরপর থেকে সে আত্মগোপনে চলে যায়।
মামলার বিবরণে জানা যায়, তখনকার এসআই হারুন আল রশিদের নেতৃত্বে পুলিশ ওই এলাকায় অভিযান চালিয়ে ডাকাতির প্রস্তুতিকালে তাকে আটক করে। এ সময় শাহ আলমের হামলায় তিনি আহত হন। তাঁর কাছ থেকে একটি পাইপগান ও ২ রাউন্ড কার্তুজ উদ্ধার করা হয়। ওইদিন এসআই বাদী হয়ে অস্ত্র আইনে মামলা দায়ের করেন।
২০১০ সালের ফেব্র“য়ারি মাসে ওই এসআই তার বিরুদ্ধে চার্জশীট দাখিল করেন। এরপর সে কারাভোগ করে জামিন পেয়ে আত্মগোপনে চলে যায়। রাষ্ট্রপক্ষে মামলা পরিচালনা করেন এডঃ আব্দুল আহাদ ফারুক। আসামীপক্ষে ছিলেন এডঃ মোঃ সুফী মিয়া।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com