বুধবার, ০৮ এপ্রিল ২০২৬, ০৩:১১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
নবীগঞ্জে অবৈধভাবে তেল মজুদ রাখায় দুই ফিলিং স্টেশনকে ৩০ হাজার টাকা জরিমানা বানিয়াচংয়ে হাওরে এক যুবকের মরদেহ উদ্ধার মাধবপুরে ডাকাতির প্রস্তুতিকালে পুলিশের অভিযান ॥ আটক ৩ হবিগঞ্জে বিদ্যুৎ সাশ্রয়ে অবৈধ টমটম গ্যারেজ বন্ধের দাবি নবীগঞ্জে সুদের টাকাকে কেন্দ্র করে সংঘর্ষে আহত যুবক সিয়ামের মৃত্যু বিশ্ব স্বাস্থ্য দিবস উপলক্ষে হবিগঞ্জে র‌্যালি ও সভা মাধবপুরে দু’পক্ষের সংঘর্ষে বৃদ্ধ নিহত ॥ আহত ৩০ নবীগঞ্জ থানা পয়েন্ট সিএনজি শ্রমিক সংগঠনের ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত মাধবপুরের সুরমা চা বাগান শ্রমিকের পদচারণায় ফের চাঙ্গা আজ হবিগঞ্জ আইনজীবি সহকারী সমিতির নির্বাচন

নবীগঞ্জে ভুল চিকিৎসায় গাভির মৃত্যু প্রাণি সম্পদ কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগ

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ৫ অক্টোবর, ২০১৭
  • ৭৩৬ বা পড়া হয়েছে

নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জে উপজেলা প্রাণি সম্পদ কর্মকর্তার ভুল চিকিৎসায় এক খামারির গাভি মারা যাওয়ার অভিযোগ উঠেছে।
উপজেলার দত্তগ্রামের খামারের মালিক মাহমুদ ইকবাল এ ব্যাপারে নবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর অভিযোগ দিয়েছেন।
অভিযোগে মাহমুদ ইকবাল উল্লেখ করেন, তিনি সম্প্রতি অভাব অনটন সামাল দিতে গাভির খামার স্থাপন করেন। কিছুদিন পূর্বে তিনি উন্নত জাতের দুটি গাভি পাবনা থেকে আমদানি করেন। ওই গাভিগুলি অনেক দুর থেকে আনতে জ্বর দেখা দেয়। এ অবস্থায় তিনি গাভিগুলোকে তিনি নবীগঞ্জ উপজেলা প্রাণি সম্পদ কর্মকর্তার নিকট আসেন। এ সময় প্রাণি সম্পদ কর্মকর্তা গাভি দুটিকে পরীক্ষা নিরীক্ষা করে ব্যবস্থাপত্র প্রদান করেন। ওষুধ খাওয়ানোর পর গাভি দুটি প্রায় সুস্থ হতে থাকে। এর কিছু দিন পর একটি গাভীর গলা ফুলা রোগ দেখা দেয়। এর পর তিনি প্রাণি সম্পদ কর্মকর্তার পরামর্শক্রমে গাভিটিকে ওষুধ খাওয়ানো শুরু করেন। ওষুধ খাওয়ানোর পর গাভিটি মারা যায়। এ ব্যাপারে প্রতিকার চেয়ে নবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মতার নিকট লিখিত অভিযোগ দায়ের করেন গাভীর মালিক মোঃ ইকবাল মাহমুদ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com