সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ০৭:০৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
অর্থের অভাবে সৌদি আরব থেকে দেশে ফিরছে না দুলনের মরদেহ হবিগঞ্জে এনসিপির দায়েরকৃত মামলায় ছাত্রদলের নেতাদের জামিন লাভ হবিগঞ্জে এনসিপির কেন্দ্রীয় নেতাসহ ৯ জনকে আসামী করে ছাত্রদল নেতার মামলা রুজু বাহুবলে শ্যামলী বাসের সাথে সিএনজির সংঘর্ষে নিহত ১ হবিগঞ্জ আদালতে কোর্ট ফি সংকট ॥ ভোগান্তি সুরমা চা বাগানে ৫০ বছরের পুরোনো সেতুতে ভোগান্তি শহরে ভাঙ্গারী ব্যবসায়ীদের বিরুদ্ধে সাড়াশি অভিযান ॥ আটক ১ শায়েস্তাগঞ্জে গরুবাহী পিকআপে ডাকাতি র‌্যাবের হাতে গ্রেপ্তার ১ বাহুবলে দ্বৈত হত্যা মামলার আরও ১ আসামি নরসিংদী থেকে গ্রেপ্তার চুনারুঘাটে র‌্যাবের অভিযানে ৫২ কেজি গাঁজাসহ আটক ২

লাখাইয়ে মুক্তিযোদ্ধা জিয়া ডিগ্রী কলেজের নাম পরিবর্তন করায় চুনারুঘাটে ছাত্রদলের বিক্ষোভ

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ৫ অক্টোবর, ২০১৭
  • ৭৩৬ বা পড়া হয়েছে

চুনারুঘাট প্রতিনিধি ॥ হবিগঞ্জ জেলা ছাত্রদল ঘোষিত কর্মসূচী হিসেবে লাখাইয়ে মুক্তিযোদ্ধা জিয়া ডিগ্রী কলেজের নাম পরিবর্তন করে লাখাই মুক্তিযোদ্ধা ডিগ্রী কলেজ নামকরণ করায় চুনারুঘাটে ছাত্রদল বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে। চুনারুঘাট ছাত্রদলের উদ্যোগে বুধবার বিকাল সাড়ে ৪টায় পৌর শহরে এক বিক্ষোভ মিছিল বের করা হয়। বিক্ষোভ মিছিল শেষে চুনারুঘাট মধ্য বাজারে প্রতিবাদ সমাবেশে সভাপতিত্ব করেন উপজেলা ছাত্রদলের আহ্বায়ক সৈয়দ আবু নাঈম হালিম। উপজেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আজাদ তালুকদারের পরিচালনায় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুনারুঘাট পৌর মেয়র নাজিম উদ্দিন শামছু। এতে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ছাত্রদল নেতা শাহপরাণ তালুকদার অলি, মোঃ আশিকুর রহমান আশিক, সারোয়ার হোসেন রাব্বি, সিরাজুল ইসলাম, কামরুল হাসান মাসুম, মাহরাজ মিয়া, সিরাজুল ইসলাম, জমির আলী, সাইফুর রহমান সুজন, শাহ্ নেওয়াজ, মারুফ, প্রান্ত, জালাল, মঈনুদ্দিন খান সোহাগ, মোস্তফা কামাল হৃদয়, আশিকুর রহমান ফাহাদ, এমরানুল হক মিলন, মতিউর রহমান সোহাগ, কুতুব আলী মীর, শফিক মিয়া প্রমূখ। সভায় বক্তারা অনতিবিলম্বে নামকরণ বাতিল করে মুক্তিযোদ্ধা জিয়া ডিগ্রী কলেজের নাম পূনঃ বহাল রাখার দাবী জানান।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com