বুধবার, ০৮ এপ্রিল ২০২৬, ০৮:০৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
নবীগঞ্জে অবৈধভাবে তেল মজুদ রাখায় দুই ফিলিং স্টেশনকে ৩০ হাজার টাকা জরিমানা বানিয়াচংয়ে হাওরে এক যুবকের মরদেহ উদ্ধার মাধবপুরে ডাকাতির প্রস্তুতিকালে পুলিশের অভিযান ॥ আটক ৩ হবিগঞ্জে বিদ্যুৎ সাশ্রয়ে অবৈধ টমটম গ্যারেজ বন্ধের দাবি নবীগঞ্জে সুদের টাকাকে কেন্দ্র করে সংঘর্ষে আহত যুবক সিয়ামের মৃত্যু বিশ্ব স্বাস্থ্য দিবস উপলক্ষে হবিগঞ্জে র‌্যালি ও সভা মাধবপুরে দু’পক্ষের সংঘর্ষে বৃদ্ধ নিহত ॥ আহত ৩০ নবীগঞ্জ থানা পয়েন্ট সিএনজি শ্রমিক সংগঠনের ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত মাধবপুরের সুরমা চা বাগান শ্রমিকের পদচারণায় ফের চাঙ্গা আজ হবিগঞ্জ আইনজীবি সহকারী সমিতির নির্বাচন

মাধবপুরে সিএনজি শ্রমিকদের সংঘর্ষে মেম্বারসহ আহত ২০

  • আপডেট টাইম বুধবার, ৪ অক্টোবর, ২০১৭
  • ৫৯৪ বা পড়া হয়েছে

মাধবপুর প্রতিনিধি ॥ মাধবপুরে সিএনজি অটোরিক্সায় যাত্রী উঠানোকে কেন্দ্র করে দুই দল সিএনজি অটোরিক্সা শ্রমিকদের মধ্যে সংঘর্ষে ইউপি সদস্যসহ ২০ জন আহত হয়েছেন।
গতকাল মঙ্গলবার সকাল ১০টার দিকে উপজেলার সুলতানপুর এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটে। সংঘর্ষ নিয়ন্ত্রন করতে পুলিশ ১৬ রাউন্ড ফাঁকা গুলি নিক্ষেপ করে।
জানা যায়, উপজেলার আদাঐর ইউনিয়নের সুলতানপুর স্ট্যান্ডে সোমবার সন্ধ্যায় যাত্রী উঠানোকে কেন্দ্র করে দুই সিএনজি চালকের মধ্যে কথাকাটাকাটি ও হাতাহাতি হয়। এক পর্যায়ে স্থানীয় লোকজন তাদের বিষয়টি মিমাংসাও করে দেন।
এর জের ধরে গতকাল মঙ্গলবার বহরা ইউনিয়নের দীঘিরপাড় গ্রামের লোকজন জড়ো হয়ে অপর সিএনজি চালকের গ্রাম সুলতানপুরে হামলা চালায়। এসময় উভয় পক্ষের সংঘর্ষে ২০ জন আহত হয়। খবর পেয়ে পুলিশ ১৬ রাউন্ড ফাঁকাগুলি নিক্ষেপ করে পরিস্থিতি নিয়ন্ত্রনে নিয়ে আসে। এদিকে আহত অবস্থায় ইউপি সদস্যসহ ৬ জনকে বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে। অন্যান্যদের স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয়েছে।
মাধবপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোকতাদির হোসেন বিষয়টির সত্যতা নিশ্চিত করে বলেন, বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রনে রয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com