শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ০১:২৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাহুবলে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২ ॥ আহত ২০ ভারী বৃষ্টিতে হবিগঞ্জ শহরে জলাবদ্ধতা ॥ চরম দুর্ভোগ কাগাপাশা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও মেম্বারের বিরুদ্ধে সরকারি চাল বিক্রির অভিযোগ মানব পাচার মামলায় মাধবপুরের পুরাইকলা গ্রামের বাদল গ্রেফতার শহরতলীর আলম বাজারে প্রবাসীর উপর হামলার ঘটনায় দক্ষিণ বানিয়াচং এর ৫টি ইউনিয়নবাসীর প্রতিবাদ সংসদে মাধবপুর-নাসিরনগর আঞ্চলিক সড়ক সংস্কার ও কাষ্টি নদীর ওপর সেতু নির্মাণের দাবি এমপি ফয়সলের আলম বাজারে তুচ্ছ ঘটনা নিয়ে যুবককে ছুরিকাঘাতের অভিযোগ হবিগঞ্জের খোয়াই-কুশিয়ারা নদীর পানি বিপদসীমার ওপরে বাহুবলে আইনশৃঙ্খলার অবনতি ওসির প্রত্যাহারের দাবিতে মানববন্ধন মাধবপুরে স্কুল ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে যুবকের ৬ মাসের কারাদন্ড

শহরের চিড়াকান্দিতে সন্ধ্যা রাতে দুঃসাহসিক চুরি

  • আপডেট টাইম রবিবার, ১ অক্টোবর, ২০১৭
  • ৭৫২ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ শহরের চিড়াকান্দি গোপীনাথপুর আবাসিক এলাকায় সন্ধ্যা রাতে দুঃসাহসিক চুরি সংগঠিত হয়েছে। গতকাল রাত ৮ থেকে সাড়ে ৯ টার দিকে এ ঘটনা ঘটে। জানা যায়, শচীন্দ্র ডিগ্রী কলেজের প্রধান সহকারী জয়নাল সরকার ও উজিরপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা রুমু সরকার পরিবার পরিজন নিয়ে দূর্গা প্রতিমার বিসর্জন দেখতে যান। বাসায় কেউ না থাকার সুযোগে চোরেরা তাদের বাসার দেয়াল টপকে ভিতরে প্রবেশ করে। গৃহকর্তা জানান, চোরেরা ১২ ভরি স্বর্ণালংকার, একটি এলইডি টিভি ও নগদ ৭০/৮০ হাজার টাকাসহ প্রায় ১০ লক্ষাধিক টাকার মালামাল লুট করে নিয়ে গেছে। খবর পেয়ে চৌধুরী বাজার ফাঁড়ি পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com