শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ০২:৪০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাহুবলে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২ ॥ আহত ২০ ভারী বৃষ্টিতে হবিগঞ্জ শহরে জলাবদ্ধতা ॥ চরম দুর্ভোগ কাগাপাশা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও মেম্বারের বিরুদ্ধে সরকারি চাল বিক্রির অভিযোগ মানব পাচার মামলায় মাধবপুরের পুরাইকলা গ্রামের বাদল গ্রেফতার শহরতলীর আলম বাজারে প্রবাসীর উপর হামলার ঘটনায় দক্ষিণ বানিয়াচং এর ৫টি ইউনিয়নবাসীর প্রতিবাদ সংসদে মাধবপুর-নাসিরনগর আঞ্চলিক সড়ক সংস্কার ও কাষ্টি নদীর ওপর সেতু নির্মাণের দাবি এমপি ফয়সলের আলম বাজারে তুচ্ছ ঘটনা নিয়ে যুবককে ছুরিকাঘাতের অভিযোগ হবিগঞ্জের খোয়াই-কুশিয়ারা নদীর পানি বিপদসীমার ওপরে বাহুবলে আইনশৃঙ্খলার অবনতি ওসির প্রত্যাহারের দাবিতে মানববন্ধন মাধবপুরে স্কুল ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে যুবকের ৬ মাসের কারাদন্ড

নবীগঞ্জে ইজাজ মিয়া আর নেই

  • আপডেট টাইম রবিবার, ১ অক্টোবর, ২০১৭
  • ৬৮২ বা পড়া হয়েছে

নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জ সদর ইউনিয়নের আওয়ামীলীগের সহ সভাপতি সমাজ সেবক ধর্মানুরাগী মুক্তিযোদ্ধা ইজাজুর রহমান (৭০) গত শনিবার সকাল ৭ টায় হৃদ রোগে আক্রান্ত হয়ে ইন্তেকাল করিয়াছেন। (ইন্না লিলল্লাহি … … রাজিউন)। মৃত্যুকালে তিনি স্ত্রী ৩ ছেলে ৪ মেয়ে নাতি নাতনীসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। আজ বিকাল ৫ টায় চৌশতপুর গ্রামের ঈদগাহ মাঠে তার জানাযা অনুষ্ঠিত হয়েছে। জানাযায় উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সাইফুল জাহান চৌধুরী, সাবেক সভাপতি মুজিবুর রহমান, নবীগঞ্জ সদর ইউপি চেয়ারম্যান সাজু আহমদ চৌধুরীসহ স্থানীয় নেতৃবৃন্দ অংশ নেন।
পরে তাকে পারিবারিক কবর স্থানে দাফন করা হয়েছে। তারা ইজাজুর রহমান ইজাজের আত্মার মাগফেরাত ও শোক সন্তপ্ত পরিবারের কাছে সমবেদনা প্রকাশ করেন। উল্লেখ্য, ইজাজুর রহমানের নাম সদ্য প্রেরিত মুক্তিযোদ্ধা তালিকায় সংযুক্ত করা হয়েছিল। এদিকে আওয়ামীলীগ নেতা ইজাজুর রহমানের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন নবীগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি এডভোকেট আলমগীর চৌধুরী। এক শোক বার্তায় তিনি মরহুমের আত্মার মাগফেরাত কামনাসহ শোকসন্তপ্ত পরিবারবর্গের প্রতি গভীর সমবেনা জ্ঞাপন করেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com