বুধবার, ০৮ এপ্রিল ২০২৬, ০৩:১৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
নবীগঞ্জে অবৈধভাবে তেল মজুদ রাখায় দুই ফিলিং স্টেশনকে ৩০ হাজার টাকা জরিমানা বানিয়াচংয়ে হাওরে এক যুবকের মরদেহ উদ্ধার মাধবপুরে ডাকাতির প্রস্তুতিকালে পুলিশের অভিযান ॥ আটক ৩ হবিগঞ্জে বিদ্যুৎ সাশ্রয়ে অবৈধ টমটম গ্যারেজ বন্ধের দাবি নবীগঞ্জে সুদের টাকাকে কেন্দ্র করে সংঘর্ষে আহত যুবক সিয়ামের মৃত্যু বিশ্ব স্বাস্থ্য দিবস উপলক্ষে হবিগঞ্জে র‌্যালি ও সভা মাধবপুরে দু’পক্ষের সংঘর্ষে বৃদ্ধ নিহত ॥ আহত ৩০ নবীগঞ্জ থানা পয়েন্ট সিএনজি শ্রমিক সংগঠনের ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত মাধবপুরের সুরমা চা বাগান শ্রমিকের পদচারণায় ফের চাঙ্গা আজ হবিগঞ্জ আইনজীবি সহকারী সমিতির নির্বাচন

হবিগঞ্জ সরকারী উচ্চ বিদ্যালয়ের ২০০২ ব্যাচের পুনর্মিলনী অনুষ্ঠিত

  • আপডেট টাইম বুধবার, ১৩ সেপ্টেম্বর, ২০১৭
  • ৬১১ বা পড়া হয়েছে

প্রেস বিজ্ঞপ্তি ॥ শতবছর পুরনো ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ হবিগঞ্জ সরকারী উচ্চ বিদ্যালয়ের ২০০২ ব্যাচের পুনর্মিলনী অনুষ্ঠিত হয়েছে। গত ৮ সেপ্টেম্বর শুক্রবার জাকজমকপুর্ণভাবে এই পুনর্মিলনী অনুষ্ঠিত হয়। প্রাক্তন  শিক্ষার্থীরা মাতিয়ে তুলেন বিদ্যালয় ক্যাম্পাস।
সকাল ৮টায় সরকারী উচ্চ বিদ্যালয়ে কেক কেটে বর্ণাঢ্য র‌্যালীর মাধ্যমে পুনর্মিলনী অনুষ্ঠানের শুরু হয়। র‌্যালী শেষে বিদ্যালয় ক্যাম্পাসে স্মৃতিচারণ অনুষ্ঠিত হয়। পরে এ ব্যাচের শিক্ষার্থীরা রওনা হন শ্রীমঙ্গলের নোভেম ইকো রিসোর্টে। সেখানে পৌছার পর শুরু হয় খেলাধুলা, সাংস্কৃতিক অনুষ্ঠান, বিভিন্ন প্রতিযোগীতা ও র‌্যাফেল ড্র। দুপুরের খাবারের পর ঢাকা থেকে আগত ডিজে ব্ল্যাক গ্র“পের মন মাতানো গানে প্রাক্তন শিক্ষার্থীরা উল্লসিত হয়ে উঠেন। এ আনন্দ চলে সন্ধ্যা পর্যন্ত। সবাই যখন হবিঞ্জের উদ্দেশ্যে ফিরে আসার সিদ্ধান্ত নিল, তখন বাঁধ সাধেন জেলা ছাত্রলীগ সভাপতি ডাঃ ইশতিয়াক রাজ চৌধুরী। তিনি সহপাঠীদের বললেন অনেক বছর পর পুনর্মিলনী হয়েছে, তাই রাতের খাবারও এখানেই সেরে যাব। সবার একই সুর। শুরু হয় রাতের আয়োজন। খাবারে আগে চলে একধাপ হইহুল্লার। রাতের খাবার শেষে ক্লান্ত দেহ নিয়ে সবাই রওনা হয় হবিগেঞ্জর উদ্দেশ্যে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com