শনিবার, ২১ মার্চ ২০২৬, ০৯:৩৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
কাল খুশির ঈদ প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে ২ হাজার শাড়ি, থ্রি-পিস রুমাল ও নগদ টাকা বিতরণ করলেন হুইপ জি কে গউছ সৈয়দ মুশফিকের উদ্যোগে হবিগঞ্জ পৌরসভার সুবিধা বঞ্চিত ৫ শতাধিক নারী পুরুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ ক্ষমতার দাপট দেখালে রেহাই নেই-এমপি সৈয়দ মোঃ ফয়সল নবীগঞ্জে সাংবাদিকদের ইফতার মাহফিল অনুষ্ঠিত হবিগঞ্জ সদর উপজেলা ভাইস চেয়ারম্যান প্রার্থী আতিকুল ইসলাম সোহাগের পক্ষ থেকে ঈদ ফুড প্যাক বিতরণ চুনারুঘাটে র‌্যাবের অভিযান ৩০ কেজি গাঁজা উদ্ধার বহুলায় সেনাবাহিনীর অভিযানে আটক ৫ শহরে আরও ২ কিশোর গ্যাংয়ের সদস্য আটক মাধবপুরে মাইক্রোবাস চালকের নিকট টাকা দাবি ॥ সেনাবাহিনীর হাতে আটক

নবীগঞ্জে রোহিঙ্গা মুসলিমদের উপর নির্যাতন বন্ধের দাবিতে মানববন্ধন

  • আপডেট টাইম শনিবার, ৯ সেপ্টেম্বর, ২০১৭
  • ৪৯৯ বা পড়া হয়েছে

প্রেস বিজ্ঞপ্তি ॥ মিয়ানমারের আরাকান রাজ্যে রোহিঙ্গা মুসলিমের উপর পাশবিক নির্যাতন বন্ধের দাবীতে নবীগঞ্জে মানববন্ধন কর্মসূচি ও বিক্ষোভ মিছিল করেছে বিভিন্ন সংগঠন। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ও অঙ্গ সংগঠন নবীগঞ্জ উপজেলা ও পৌর শাখা, নবীগঞ্জ সম্মিলিত ইসলামী সংগ্রাম পরিষদ ও দিনারপুর পরগনার সর্বস্তরের তৌহিদী জনতা, কওমী উলামা ঐক্য পরিষদ নবীগঞ্জ শাখা পৃথক পৃথক স্থানে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করে। শুক্রবার বাদ জুম্মা নবীগঞ্জ শহরের নতুন বাজার মোড়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ও অঙ্গসংগঠন নবীগঞ্জ উপজেলা ও পৌর শাখার উদ্যোগে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে এ সময় নবীগঞ্জ পৌরসভার মেয়র ও পৌর বিএনপির সভাপতি আলহাজ্ব সাবির আহমেদ চৌধুরীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য, হবিগঞ্জ জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি সাবেক এমপি আলহাজ্ব শেখ সুজাত মিয়া। বক্তব্য রাখেন নবীগঞ্জ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মুজিবুর রহমান সেফু, সাংগঠনিক সম্পাদক শিহাব আহমেদ চৌধুরী, শুয়েবুর রহমান, মাওলানা নুরুল ইসলাম প্রমুখ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com