শনিবার, ২১ মার্চ ২০২৬, ০১:৩২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
কাল খুশির ঈদ প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে ২ হাজার শাড়ি, থ্রি-পিস রুমাল ও নগদ টাকা বিতরণ করলেন হুইপ জি কে গউছ সৈয়দ মুশফিকের উদ্যোগে হবিগঞ্জ পৌরসভার সুবিধা বঞ্চিত ৫ শতাধিক নারী পুরুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ ক্ষমতার দাপট দেখালে রেহাই নেই-এমপি সৈয়দ মোঃ ফয়সল নবীগঞ্জে সাংবাদিকদের ইফতার মাহফিল অনুষ্ঠিত হবিগঞ্জ সদর উপজেলা ভাইস চেয়ারম্যান প্রার্থী আতিকুল ইসলাম সোহাগের পক্ষ থেকে ঈদ ফুড প্যাক বিতরণ চুনারুঘাটে র‌্যাবের অভিযান ৩০ কেজি গাঁজা উদ্ধার বহুলায় সেনাবাহিনীর অভিযানে আটক ৫ শহরে আরও ২ কিশোর গ্যাংয়ের সদস্য আটক মাধবপুরে মাইক্রোবাস চালকের নিকট টাকা দাবি ॥ সেনাবাহিনীর হাতে আটক

লন্ডন প্রবাসী শেখ মহিউদ্দিন আহমেদকে সামাজিক সংগঠন অগ্রযাত্রার সংবর্ধনা

  • আপডেট টাইম শনিবার, ৯ সেপ্টেম্বর, ২০১৭
  • ৫৯৭ বা পড়া হয়েছে

নবীগঞ্জ প্রতিনিধি ॥ আর্থমানবতা, সমাজ সেবা ও মানবকল্যাণে নিয়োজিত “অগ্রযাত্রা” সামাজিক সংগঠন নবীগঞ্জ উপজেলা শাখার পক্ষ থেকে বিশিষ্ট সমাজ সেবক শেখ মহিউদ্দিন আহমেদ জাহেদকে সংবর্ধনা প্রদান করা হয়েছে। এ উপলক্ষে গতকাল শুক্রবার বাদ জুম্মা শহরের ওসমানি রোডস্থ নাঈস বাংলা চায়নিজ রেস্টুরেন্টে অগ্রযাত্রা নবীগঞ্জ উপজেলা শাখার সভাপতি রুহুল আমিন শমসের এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সাংবাদিক এম মুজিবুর রহমানের পরিচালনায় উক্ত সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বর্ধিত ব্যক্তিত্ব করগাঁও ইউনিয়নের কৃতি সন্তান সমাজ সেবক লন্ডন প্রবাসী শেখ মহিউদ্দিন আহমেদ (জাহেদ)। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নবীগঞ্জ শহরের ব্যবসায়ী নোমান আহমেদ চৌধুরী, সমাজ সেবক জুয়েল তালুকদার। বক্তব্য রাখেন অগ্রযাত্রা উপজেলা শাখার সিনিয়র সহ-সভাপতি সাংবাদিক আলী হাছান লিটন, সাংগঠনিক সম্পাদক কবি-সাহ্যিতিক হাব্বিুল্লাহ রুহেল, হুমায়ুন আহমেদ মুরাদ, যুগ্ম সাধারণ সম্পাদক রুহেল আহমেদ, মহিলা সম্পাদিকা কাকলি গোপ, নির্বাহী সদস্য সাংবাদিক আছমা জান্নাত মনি, মহিদুল ইসলাম, জাফর চৌধুরী, রুপন খাঁন। প্রধান অতিথির বক্তব্যে শেখ মহিউদ্দিন আহমেদ জাহেদ বলেন, অগ্রযাত্রা সংগঠনের জনকল্যাণ কাজ দেখে প্রসংশার দাবীদার। আমার ইচ্ছা ছিল নবীগঞ্জের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে গাছের চারা বিতরণ করার। স্থানীয় পত্রপত্রিকায় যখন দেখলাম এই সংগঠনটি তাদের নিজ উদ্যোগে শিক্ষা ও ধর্মিয় প্রতিষ্ঠানে গাছের চারা বিতরণ করছে। তাদের বৃক্ষরোপন কর্মসূচিকে আরো একধাপ এগিয়ে নিতে আমার পক্ষ থেকে এই সংগঠনকে ১০ হাজার গাছের চারা এবং নোমান চৌধুরীর পক্ষ থেকে ১শ গাছের চারা দেওয়ার ঘোষনা করছি। সামাজিক এবং জনকল্যাণমূলক কাজে অগ্রযাত্রার প্রতি আমার সহযোগিতা অব্যাহত থাকবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com