সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০৩:২৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
কাল খুশির ঈদ প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে ২ হাজার শাড়ি, থ্রি-পিস রুমাল ও নগদ টাকা বিতরণ করলেন হুইপ জি কে গউছ সৈয়দ মুশফিকের উদ্যোগে হবিগঞ্জ পৌরসভার সুবিধা বঞ্চিত ৫ শতাধিক নারী পুরুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ ক্ষমতার দাপট দেখালে রেহাই নেই-এমপি সৈয়দ মোঃ ফয়সল নবীগঞ্জে সাংবাদিকদের ইফতার মাহফিল অনুষ্ঠিত হবিগঞ্জ সদর উপজেলা ভাইস চেয়ারম্যান প্রার্থী আতিকুল ইসলাম সোহাগের পক্ষ থেকে ঈদ ফুড প্যাক বিতরণ চুনারুঘাটে র‌্যাবের অভিযান ৩০ কেজি গাঁজা উদ্ধার বহুলায় সেনাবাহিনীর অভিযানে আটক ৫ শহরে আরও ২ কিশোর গ্যাংয়ের সদস্য আটক মাধবপুরে মাইক্রোবাস চালকের নিকট টাকা দাবি ॥ সেনাবাহিনীর হাতে আটক

চুনারুঘাটের ডিসিপি হাই স্কুলের প্রাক্তন ০৭ ব্যাচের ঈদ পূণর্মিলনী ও ১০ বছর পূর্তি উদযাপন

  • আপডেট টাইম শনিবার, ৯ সেপ্টেম্বর, ২০১৭
  • ৫০৫ বা পড়া হয়েছে

চুনারুঘাট প্রতিনিধি ॥ নানা আয়োজনে জাঁকজমকপূর্ণভাবে চুনারুঘাটের ঐতিহ্যবাহী প্রাচীন শিক্ষা প্রতিষ্ঠান দক্ষিণা চরণ পাইল উচ্চ বিদ্যালয় (ডিসিপি) এর প্রাক্তন ২০০৭ ব্যাচের শিক্ষার্থীরা ১০ বছর উদযাপন এবং ঈদ পূণর্মিলনী পালন করেছে। গত সোমবার দিনব্যাপী চুনারুঘাট উপজেলার নালুয়া চা-বাগানের দমধমিয়া লেকে ডিসিপি হাই স্কুলের প্রাক্তন শিক্ষার্থীদের উদ্যোগে ঈদ পূণর্মিলনী ও ১০ পূর্তি পালন করা হয়। অনুষ্ঠানে আয়োজন ছিল-খেলাধুলা, নাচ-গান, সাতার প্রতিযোগিতা, মোরগ লড়াই, দৌড়, হাড়ি ভাঙ্গা, বস্তা দৌড় প্রতিযোগিতা। সকল শিক্ষার্থীদের এক কালারে পোষাক, দুপুরের খাবার সহ নানা ধরনের প্রতিযোগিতার আয়োজন ছিল মনোমুগ্ধকর। অনুষ্ঠানের শুরুতে জাতীয় সংগীত পাঠ শেষে কেক কাটার মাধ্যমে এসএসসি ০৭ ব্যাচরে ১০ বছর পূর্তি উদযাপন শুরু হয়।
অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুনারুঘাট পৌর মেয়র নাজিম উদ্দিন সামছু, মেয়র স্ত্রী, চুনারুঘাট পূবালী ব্যাংকের ম্যানাজার নোমান মিয়া, সৌদি প্রবাসী সালাউদ্দিন বাবরু মিয়া প্রমূখ।
পূণর্মিলনীর আহ্বায়ক ছিলেন সাজিদুল ইসলাম সাজিদ। পরিচালনায় করেন আশরাফুল ইসলাম হাসান ও ইমরানুল হক লিমন। এছাড়াও এসএসসি ২০০৭ ব্যাচের রাজীব, রনি, সুমন, সাদ্দাম, ইয়ামিন, তোয়া, ফারুক তালুকদার, তোফাজ্জল হোসেন সুমন, সুহেল চৌধুরী, মহিবুর, হিমেল, মিজান, কিশোর, আনন্দ, শাহিন, পিন্টু, পিয়াস, দেলোয়ার প্রমূখ শিক্ষার্থী উপস্থিত ছিলেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com