রবিবার, ০৫ এপ্রিল ২০২৬, ১১:০৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
তেলিয়াপাড়ায় মুক্তিযোদ্ধা জনতার সমাবেশে এলজিইআরডি মন্ত্রী মির্জা ফখরুল ॥ মুক্তিযুদ্ধের সময় শেখ মুজিব বন্দি হয়ে পাকিস্তানে চলে গিয়েছিলেন শহরে পারিবারিক কলহের জের ॥ শিশুকে পুকুরে নিক্ষেপ বাহুবলে মিড ডে মিল কর্মসূচিতে অনিয়ম ॥ বঞ্চিত শিক্ষার্থীরা খোয়াই নদীতে গোসল করতে নেমে কিশোর নিখোঁজ হবিগঞ্জ উন্নয়ন সংস্থার উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধন বিজিবির অভিযানে ৪৪ লাখ টাকা মূল্যের জিরা ও ফুচকা জব্দ বাহুবলে এক যুগেও চালু হয়নি ট্রমা সেন্টার ॥ ভোগান্তিতে মানুষ চুনারুঘাটে র‌্যাবের অভিযান ১৩ কেজি গাঁজা উদ্ধার পল্লী চিকিৎসক এমদাদুল হক বেলালের উপর দায়েরকৃত মিথ্যা মামলা প্রত্যাহারের দাবীতে উজিরপুরে মানববন্ধন ও বিক্ষোভ আজ ঐতিহাসিক তেলিয়াপাড়া দিবস ॥ চুনারুঘাট পৌছেছেন এলজিইআরডি মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম

মাধবপুরে হত্যা মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামী গ্রেপ্তার

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ৭ সেপ্টেম্বর, ২০১৭
  • ৪৫৯ বা পড়া হয়েছে

মাধবপুর প্রতিনিধি ॥ মাধবপুরে রিদওয়ান মহসিন টিপু হত্যা মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামী কামাল (৩৫)কে গ্রেফতার করেছে পুলিশ। গতকাল বুধবার ভোররাতে থানার এসআই আক্তারুজ্জামান ও এসআই আবুল কাশেম একদল পুলিশ নিয়ে উপজেলার শ্রীধরপুর গ্রামে তার নিজে বাড়ীতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করেন। কামাল ওই গ্রামের ফরিদ মিয়ার ছেলে। উল্লেখ্য যে, ২০১১ সালের ৭ জানুয়ারী গভীর রাতে গাংগাইল গ্রামে টিপু তার নিজ বাড়ীর বসত ঘরে একদল দুর্বৃত্তের ধারালো অস্ত্রের আঘাতে খুন হন।  গত ২৩ আগষ্ট হবিগঞ্জের অতিরিক্ত জেলা ও দায়রা জজ মাফরুজা পারভীন এ মামলার রায়ে ৮জনের মৃত্যুদণ্ড ও ১২জনের যাবজ্জীবন কারাদণ্ড প্রদান করেন। সদ্য রায় হওয়া চাঞ্চল্যকর এই মামলার এ পর্যন্ত ২জন আসামীকে মাধবপুর থানা পুলিশ গ্রেফতার করেছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com