বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ০৯:৫১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
বানিয়াচংয়ে ৯ ছাত্র-জনতা হত্যা মামলা ॥ ২ বছরেও শুরু হয়নি বিচার শহীদ পরিবারে তীব্র ক্ষোভ দেউন্দি-রঘুনন্দন বনাঞ্চলের গাছ কেটে সাবাড় ॥ হুমকির মুখে জীববৈচিত্র্য আজ “জুলাই গণ-অভ্যুত্থান দিবস” এই আন্দোলনে হবিগঞ্জ জেলায় ১২ ছাত্র-জনতা ও পুলিশ প্রাণ হারান মাধবপুরে লোডশেডিং বিপর্যস্ত জনজীবন জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্ম হবিগঞ্জ জেলা শাখার নয়া কমিটি বানিয়াচঙ্গে শিক্ষার্থী সংবর্ধনায় ডা. জীবন ॥ আজকের কৃতিরাই আগামী দিনের স্মার্ট বাংলাদেশ বিনির্মাণের কারিগর হবিগঞ্জ সোসাইটি ইউ.কে এর উদ্যোগে বন্যাদুর্গতদের মাঝে ত্রাণ ও বস্ত্র বিতরণ ইংল্যান্ড আলাল মহসিনের চুরি যাওয়া ২টি আইফোন ২৪ ঘণ্টায় উদ্ধার পুলিশ ও র‌্যাবের যৌথ অভিযানে ডাকাতি মামলার আসামি গ্রেপ্তার তেতৈয়ায় নানার বাড়িতে বেড়াতে এসে লাশ হলো শিশু

বড়ইউড়ি ইউনিয়নের চেয়ারম্যান এর উপর হামলা ও মিথ্যা মামলায় জড়ানোর ঘটনায় প্রতিবাদ সভা

  • আপডেট টাইম বুধবার, ৬ সেপ্টেম্বর, ২০১৭
  • ৭০৪ বা পড়া হয়েছে

প্রেস বিজ্ঞপ্তি ॥ বানিয়াচংয়ের বড়ইউড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাবিবুর রহমানের উপর হামলা ও তাকে হত্যা মামলায় উদ্দেশ্য প্রণোদিতভাবে জড়ানোর প্রতিবাদে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার সকাল সাড়ে ১১টায় ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে প্যানেল চেয়ারম্যান ফারুক মিয়ার সভাপতিত্বে এবং সাবেক মেম্বার লুৎফুর মিয়ার পরিচালনায় বক্তব্য রাখেন জেলা জাসদের সাধারণ সম্পাদক আবু হেনা মোস্তফা কামাল, উপজেলা আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক আতিকুর রহমান আঙ্গুর, উপজেলা আওয়ামী লীগ সদস্য ডাঃ শফিউদ্দিন, ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মহিবুর রহমান, সাবেক মেম্বার তালেবর মিয়া, কামরুল ইসলাম, ইউনিয়ন পরিষদ সদস্য মহিদ মিয়া, মনু মিয়া, মতিউর রহমান, সুফী মিয়া, আব্দুল হালীম, আবু তালেব, আবুল কালাম, ওয়াছির মিয়া, রাহেলা হক, শাহেদা বেগম, স্বপ্না বেগম, পরিষদের সচিব অরুণ কুমার দাশ, উদ্যোক্তা জেআর অসীম প্রমুখ।
বক্তারা বলেন, শুক্রবার সকাল ৮টায় শিবগঞ্জ বাজারে নিজ ব্যবসা প্রতিষ্ঠানে প্রবেশ করে একদল সন্ত্রাসী চেয়ারম্যান হাবিবুর রহমানকে হত্যার উদ্দেশ্যে হামলা চালিয়ে রক্তাক্ত জখম করে। পরে আশঙ্কাজনক অবস্থায় সদর হাসপাতালের চিকিৎসকরা তাকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। পরবর্তীতে উদ্দেশ্য প্রণোদিতভাবে চেয়ারম্যান হাবিবুর রহমানকে উদ্দেশ্য প্রণোদিতভাবে একটি হত্যা মামলার আসামী করে। তারা অবিলম্বে এ মিথ্যা হত্যা মামলা প্রত্যাহার এবং হামলাকারীসহ মদদদাতাদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয়। অন্যথায় বৃহত্তর আন্দোলনের হুমকি দেন প্রতিবাদ সভায় অংশগ্রহণকারীরা।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com