বুধবার, ০৮ এপ্রিল ২০২৬, ০৬:১৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
নবীগঞ্জে অবৈধভাবে তেল মজুদ রাখায় দুই ফিলিং স্টেশনকে ৩০ হাজার টাকা জরিমানা বানিয়াচংয়ে হাওরে এক যুবকের মরদেহ উদ্ধার মাধবপুরে ডাকাতির প্রস্তুতিকালে পুলিশের অভিযান ॥ আটক ৩ হবিগঞ্জে বিদ্যুৎ সাশ্রয়ে অবৈধ টমটম গ্যারেজ বন্ধের দাবি নবীগঞ্জে সুদের টাকাকে কেন্দ্র করে সংঘর্ষে আহত যুবক সিয়ামের মৃত্যু বিশ্ব স্বাস্থ্য দিবস উপলক্ষে হবিগঞ্জে র‌্যালি ও সভা মাধবপুরে দু’পক্ষের সংঘর্ষে বৃদ্ধ নিহত ॥ আহত ৩০ নবীগঞ্জ থানা পয়েন্ট সিএনজি শ্রমিক সংগঠনের ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত মাধবপুরের সুরমা চা বাগান শ্রমিকের পদচারণায় ফের চাঙ্গা আজ হবিগঞ্জ আইনজীবি সহকারী সমিতির নির্বাচন

হবিগঞ্জে স্কুল ছাত্রীকে লাঞ্ছিত বখাটেকে আটক করেছে পুলিশ

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ৩১ আগস্ট, ২০১৭
  • ৭৭৬ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ শহরের বিকেজিসি’র এক ছাত্রীকে স্কুলে যাওয়ার পথে লাঞ্ছিতের ঘটনায় এক বখাটেকে আটক করেছে সদর থানা পুলিশ। গতকাল বুধবার সকাল সাড়ে ৯টায় হবিগঞ্জ সরকারী বৃন্দাবন কলেজের সামনে এ ঘটনাটি ঘটে। আটককৃত বখাটে যুবক জেলা শহরের রাজনগর এলাকার মহিবুর রহমানের ছেলে মাহবুবুর রহমান (১৯)। জানা যায়, বিকেজিসি স্কুলের জনৈক ছাত্রীকে স্কুলে যাওয়ার পথে চড় থাপ্পর মেরে লাঞ্ছিত করে বখাটে মাহবুবুর রহমান। এ ঘটনায় ওই ছাত্রী সদর থানায় অভিযোগ দায়ের করলে গতকাল বুধবার বেলা ১টার দিকে থানার এসআই রকিবুল হাসানের নেতৃত্বে একদল পুলিশ তাকে আটক করে থানায় নিয়ে আসে। সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com