শনিবার, ২১ মার্চ ২০২৬, ১১:২৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
কাল খুশির ঈদ প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে ২ হাজার শাড়ি, থ্রি-পিস রুমাল ও নগদ টাকা বিতরণ করলেন হুইপ জি কে গউছ সৈয়দ মুশফিকের উদ্যোগে হবিগঞ্জ পৌরসভার সুবিধা বঞ্চিত ৫ শতাধিক নারী পুরুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ ক্ষমতার দাপট দেখালে রেহাই নেই-এমপি সৈয়দ মোঃ ফয়সল নবীগঞ্জে সাংবাদিকদের ইফতার মাহফিল অনুষ্ঠিত হবিগঞ্জ সদর উপজেলা ভাইস চেয়ারম্যান প্রার্থী আতিকুল ইসলাম সোহাগের পক্ষ থেকে ঈদ ফুড প্যাক বিতরণ চুনারুঘাটে র‌্যাবের অভিযান ৩০ কেজি গাঁজা উদ্ধার বহুলায় সেনাবাহিনীর অভিযানে আটক ৫ শহরে আরও ২ কিশোর গ্যাংয়ের সদস্য আটক মাধবপুরে মাইক্রোবাস চালকের নিকট টাকা দাবি ॥ সেনাবাহিনীর হাতে আটক

বাহুবলে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থদের মাঝে টিন ও নগদ অর্থ বিতরণ

  • আপডেট টাইম মঙ্গলবার, ২৯ আগস্ট, ২০১৭
  • ৫৬৪ বা পড়া হয়েছে

বাহুবল প্রতিনিধি ॥ বাহুবলে সোয়াইয়া গ্রামে ঘটে যাওয়া অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ পরিবারের মাঝে টিন ও নগদ অর্থ বিতরণ করেছে উপজেলা প্রশাসন। গতকাল সোমবার দুপুরে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আশিষ কর্মকারের পরিচালনায় ক্ষতিগ্রস্থ ৩টি পরিবারের প্রত্যেককে নগদ ২ হাজার টাকা ও ২ বান্ডেল টিন তুলে দেয়া হয়। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান মোঃ আব্দুল হাই, উপজেলা নির্বাহী অফিসার মোঃ জসীম উদ্দিন, বাহুবল মডেল প্রেসক্লাব সভাপতি নূরুল ইসলাম নূর, উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক সুহেল আহমেদ, উপজেলা কৃষি অফিসার রেজাউল কবীর, মৎস্য কর্মকর্তা রেজাউল ইসলাম প্রমুখ। উল্লেখ্য, গত ৫ আগস্ট শনিবার উপজেলার সোয়াইয়া গ্রামের মৃত এরশাদ উল্লার পুত্র কাছুম আলী, মৃত আরজু মিয়ার পুত্র দিদার আলী ও মৃত বছন আলীর পুত্র মহিবুর রহমানের ঘরে বিদ্যুতের শর্ট সার্কিট থেকে আগুণের সূত্রপাত ঘটে। এ সময় বাড়ীর মহিলারা সুরচিৎকার করলে আশপাশের লোকজন এগিয়ে এসে আগুণ নেবানোর চেষ্টা করেন। পরে এ ঘটনার খরব পেয়ে হবিগঞ্জ থেকে ফায়ার সার্ভিসের লোকজন এসে প্রায় ১ ঘন্টার চেষ্টায় আগুণ নেবাতে সক্ষম হয়। এতে ৩টি পরিবারের বাড়ি ঘর পুড়ে ছাই হয়ে যায়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com