মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০৩:০১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
কাল খুশির ঈদ প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে ২ হাজার শাড়ি, থ্রি-পিস রুমাল ও নগদ টাকা বিতরণ করলেন হুইপ জি কে গউছ সৈয়দ মুশফিকের উদ্যোগে হবিগঞ্জ পৌরসভার সুবিধা বঞ্চিত ৫ শতাধিক নারী পুরুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ ক্ষমতার দাপট দেখালে রেহাই নেই-এমপি সৈয়দ মোঃ ফয়সল নবীগঞ্জে সাংবাদিকদের ইফতার মাহফিল অনুষ্ঠিত হবিগঞ্জ সদর উপজেলা ভাইস চেয়ারম্যান প্রার্থী আতিকুল ইসলাম সোহাগের পক্ষ থেকে ঈদ ফুড প্যাক বিতরণ চুনারুঘাটে র‌্যাবের অভিযান ৩০ কেজি গাঁজা উদ্ধার বহুলায় সেনাবাহিনীর অভিযানে আটক ৫ শহরে আরও ২ কিশোর গ্যাংয়ের সদস্য আটক মাধবপুরে মাইক্রোবাস চালকের নিকট টাকা দাবি ॥ সেনাবাহিনীর হাতে আটক

ইয়াবা ও গাজাঁসহ দুই ব্যক্তিকে আটক

  • আপডেট টাইম সোমবার, ২১ আগস্ট, ২০১৭
  • ৫৭০ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ শহরের ২নং পুল এলাকা থেকে মাদক বিক্রির অভিযোগে ফুল মিয়া (৪০) কে গ্রেফতার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। সে ওই গ্রামের মৃত সুলতান উল্লার পুত্র। গতকাল রবিবার বিকাল ৪টায় হবিগঞ্জ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ কার্যালয়ের উপ-পরিদর্শক সিদ্দিকুর রহমানের নেতৃত্বে একদল সিপাহী ফুল মিয়ার বাড়িতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে। এ সময় তাঁর কাছ থেকে আধাকেজি গাঁজা উদ্ধার করা হয়। মাদক নিয়ন্ত্রণ কার্যালয় সূত্রে জানা যায়, ফুল মিয়া দীর্ঘদিন ধরে মাদক বিক্রি করে আসছে।
এদিকে শহরের আনোয়ারপুর বাইপাস থেকে তরিকুল ইসলাম (২০) নামের এক মাদক বিক্রেতাকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। এ সময় তাঁর কাছ থেকে ২০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। গত শনিবার রাতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ কার্যালয়ের উপ-পরিদর্শক সিদ্দিকুর রহমানের নেতৃত্বে একদল সিপাহী ওই এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করে। এ সময় তার কাছ থেকে উল্লেখিত ইয়াবা উদ্ধার করা হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com