মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০৩:০১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
কাল খুশির ঈদ প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে ২ হাজার শাড়ি, থ্রি-পিস রুমাল ও নগদ টাকা বিতরণ করলেন হুইপ জি কে গউছ সৈয়দ মুশফিকের উদ্যোগে হবিগঞ্জ পৌরসভার সুবিধা বঞ্চিত ৫ শতাধিক নারী পুরুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ ক্ষমতার দাপট দেখালে রেহাই নেই-এমপি সৈয়দ মোঃ ফয়সল নবীগঞ্জে সাংবাদিকদের ইফতার মাহফিল অনুষ্ঠিত হবিগঞ্জ সদর উপজেলা ভাইস চেয়ারম্যান প্রার্থী আতিকুল ইসলাম সোহাগের পক্ষ থেকে ঈদ ফুড প্যাক বিতরণ চুনারুঘাটে র‌্যাবের অভিযান ৩০ কেজি গাঁজা উদ্ধার বহুলায় সেনাবাহিনীর অভিযানে আটক ৫ শহরে আরও ২ কিশোর গ্যাংয়ের সদস্য আটক মাধবপুরে মাইক্রোবাস চালকের নিকট টাকা দাবি ॥ সেনাবাহিনীর হাতে আটক

হোটেল রেজার ম্যানেজারসহ যুবক যুবতি আটক ॥ ভ্রাম্যমান আদালতে জরিমানা

  • আপডেট টাইম সোমবার, ২১ আগস্ট, ২০১৭
  • ৪৪৬ বা পড়া হয়েছে
Exif_JPEG_420

স্টাফ রিপোর্টার ॥ পুলিশের নিষেধাজ্ঞা থাকাস্বত্বেও আবাসিক হোটেলগুলো অসামাজিক কার্যকলাপ চলছে। এক শ্রেণীর হোটেল ম্যানেজাররা টাকায় বশীভূত হয়ে রেজিস্ট্রারে আগুন্তুকদের নাম এন্ট্রি না করেই থাকতে দিচ্ছে। ফলে হোটেলগুলোতে অসামাজিক কাজসহ অপরাধ বৃদ্ধি পাচ্ছে। গতকাল রবিবার বেলা ১২টার দিকে সদর থানার এসআই পার্থ রঞ্জন চক্রবর্তীসহ একদল পুলিশ শহরের সিনেমা হল রোড এলাকার হোটেল রেজার ১০১ নম্বর রোমে অভিযান চালায়।
এ সময় হোটেলে ছাত্র/ছাত্রীসহ ম্যানেজারকে আটক করে। পরে তাদেরকে ভ্রাম্যমান আদালতে হাজির করলে নির্বাহী ম্যাজিস্ট্রেট নাহিদ হাসান খান প্রত্যেককে ২ হাজার টাকা জরিমানা করেন এবং ভবিষ্যতে এরকম কাজ থেকে বিরত থাকার জন্য সতর্ক করেন। আটককৃতরা হল শহরের পুরান মুন্সেফী এলাকার আব্দুল আলীর পুত্র সাইফুল (২২), হোটেল ম্যানেজার ধুলিয়াখাল গ্রামের মৃত আব্দুন নুরের পুত্র শাহিন মিয়া (৪০) ও সরকারি মহিলা কলেজের ছাত্রী (২০)।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com