মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০১:০১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
পবিত্র শবে কদর আজ সংসদে প্রথম বক্তব্যেই উন্নয়ন বঞ্চনার কথা বললেন হুইপ জি কে গউছ এমপি হবিগঞ্জ শহরের তিনকোনা পুকুর পাড়ের ওয়ার্কওয়ে নষ্ট হচ্ছে রক্ষণাবেক্ষণের অভাবে নবীগঞ্জে সিএনজি অটোরিকশা মালিক সমবায় সমিতির নগদ অর্থ বিতরণ নবীগঞ্জে ফারিয়া’র ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত নবীগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি আব্দুল মালিক চৌধুরী আর নেই মাধবপুরে মসজিদের নাম ফলক ভেঙে ফেলাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে উত্তেজনা ॥ ১৪৪ ধারা জারি লাখাইয়ে হ্যান্ডকাপসহ পালিয়ে যাওয়া আসামি গ্রেফতার শহরে আরও এক কিশোর গ্যাংয়ের সদস্য গ্রেফতার হবিগঞ্জ সদর হাসপাতালে দালালদের উপদ্রব ॥ তালিকা পুলিশের হাতে

আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে দিশারী স্কুলের উদ্যোগে আলোচনা সভা

  • আপডেট টাইম রবিবার, ২৩ ফেব্রুয়ারী, ২০১৪
  • ৫৫০ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ মহান একুশে ফেব্র“য়ারী আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে গত শুক্রবার সকালে শহরের ষ্টাফ কোয়ার্টার রোডস্থ দিশারী কেজি এন্ড হাই স্কুলের উদ্যোগে কবিতা আবৃত্তি ও চিত্রাংকন প্রতিযোগিতা এবং আলোচনা সভার আয়োজন করা হয়। স্কুল মিলনায়তনে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন দিশারী অধ্যক্ষ মিজানুর রহমান চৌধুরী। আম্বিয়া সুলতানা শিবলীর পরিচালনায় আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন হবিগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি ও দৈনিক হবিগঞ্জ এক্সপ্রেস সম্পাদক মোঃ ফজলুর রহমান। বিশেষ অতিথি ছিলেন দিশারীর পৃষ্টপোষক সুবর্ণা চৌধুরী ও বিশিষ্ট দন্তরোগ চিকিৎসক বিশ্বজিৎ আচার্য্য। বক্তব্য রাখেন স্কুলের শিক্ষক প্রিতিময় দাস, মনোরঞ্জন দাস প্রমুখ। আলোচনা সভা শেষে অতিথিবৃন্দ বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন। এর আগে সাংস্কৃতিক অনুষ্ঠানে গান পরিবেশন করেন স্কুলের শিক্ষিকা হ্যাপী আক্তার, কন্ঠশিল্পী ঐশি ও শিশু শিল্পী ইফতেখার উদ্দিন ওহী।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com