সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০৫:২৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
কাল খুশির ঈদ প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে ২ হাজার শাড়ি, থ্রি-পিস রুমাল ও নগদ টাকা বিতরণ করলেন হুইপ জি কে গউছ সৈয়দ মুশফিকের উদ্যোগে হবিগঞ্জ পৌরসভার সুবিধা বঞ্চিত ৫ শতাধিক নারী পুরুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ ক্ষমতার দাপট দেখালে রেহাই নেই-এমপি সৈয়দ মোঃ ফয়সল নবীগঞ্জে সাংবাদিকদের ইফতার মাহফিল অনুষ্ঠিত হবিগঞ্জ সদর উপজেলা ভাইস চেয়ারম্যান প্রার্থী আতিকুল ইসলাম সোহাগের পক্ষ থেকে ঈদ ফুড প্যাক বিতরণ চুনারুঘাটে র‌্যাবের অভিযান ৩০ কেজি গাঁজা উদ্ধার বহুলায় সেনাবাহিনীর অভিযানে আটক ৫ শহরে আরও ২ কিশোর গ্যাংয়ের সদস্য আটক মাধবপুরে মাইক্রোবাস চালকের নিকট টাকা দাবি ॥ সেনাবাহিনীর হাতে আটক

মাধবপুরে ৫ মাদক ব্যবসায়ীকে বিভিন্ন মেয়াদে কারাদন্ড প্রদান

  • আপডেট টাইম সোমবার, ১৪ আগস্ট, ২০১৭
  • ৫২৬ বা পড়া হয়েছে

মাধবপুর প্রতিনিধি ॥ মাধবপুরে মাদক ব্যবসায়ী কুদ্দুছ, আনিছ, সোহেলকে ৬ মাসের এবং শংকর ও উত্তমকে ১৫ দিনের বিনাশ্রম কারাদন্ড প্রদান করেছেন ভ্রাম্যমান আদালত। রবিবার সন্ধ্যায় ভ্রাম্যমান আদালতের বিচারক উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মোহাম্মদ মোকলেছুর রহমান এ রায় প্রদান করেন।
রবিবার বিকালে হবিগঞ্জ মাদক দ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরের ওসি মোঃ খাইরুল আলমের নেতৃত্বে অধিদপ্তরের লোকজন উপজেলার নোয়াপাড়া চা-বাগান এলাকায় অভিযান চালিয়ে ১ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী উপজেলার নোয়াপাড়া ইউনিয়নের বেঙ্গাডোবা গ্রামের ইউনুছ মিয়ার ছেলে কুদ্দুছ মিয়া (২৫), একই গ্রামের জলিল মিয়ার ছেলে সোহেল মিয়া (৩৮), বাবুল মিয়ার ছেলে আনিছ মিয়া (২২), নোয়াপাড়া চা বাগানের মধ্য লাইনের মৃত নরেন্দ্র বোনার্জীর ছেলে শংকর বোনার্জী (৪৭) ও একই এলাকার মৃত মুক্তা র‌্যালির ছেলে উত্তম র‌্যালি (২৫) আটক করে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com