বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০৭:৩২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাহুবলে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২ ॥ আহত ২০ ভারী বৃষ্টিতে হবিগঞ্জ শহরে জলাবদ্ধতা ॥ চরম দুর্ভোগ কাগাপাশা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও মেম্বারের বিরুদ্ধে সরকারি চাল বিক্রির অভিযোগ মানব পাচার মামলায় মাধবপুরের পুরাইকলা গ্রামের বাদল গ্রেফতার শহরতলীর আলম বাজারে প্রবাসীর উপর হামলার ঘটনায় দক্ষিণ বানিয়াচং এর ৫টি ইউনিয়নবাসীর প্রতিবাদ সংসদে মাধবপুর-নাসিরনগর আঞ্চলিক সড়ক সংস্কার ও কাষ্টি নদীর ওপর সেতু নির্মাণের দাবি এমপি ফয়সলের আলম বাজারে তুচ্ছ ঘটনা নিয়ে যুবককে ছুরিকাঘাতের অভিযোগ হবিগঞ্জের খোয়াই-কুশিয়ারা নদীর পানি বিপদসীমার ওপরে বাহুবলে আইনশৃঙ্খলার অবনতি ওসির প্রত্যাহারের দাবিতে মানববন্ধন মাধবপুরে স্কুল ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে যুবকের ৬ মাসের কারাদন্ড

শহরে বিয়ে বাড়িতে হিজড়াদের সাথে এলাকাবাসীর সংঘর্ষ গেইট-সাজসজ্জা তছনছ

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ১০ আগস্ট, ২০১৭
  • ৯২১ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ শহরের মুসলিম কোয়ার্টার এলাকায় চাঁদা না দেয়ায় বিয়ের বাড়ির গেইট ভাংচুর করেছে একদল হিজড়া। এ নিয়ে ওই এলাকার লোকজনের সাথে সংঘর্ষের ঘটনা ঘটেছে। পরে হিজড়ারা সদর থানায় গিয়ে বিক্ষোভ প্রদর্শন করে। সংঘর্ষে হিজড়াসহ ৫ জন আহত হয়। এ নিয়ে পরস্পরবিরোধী বক্তব্য পাওয়া গেছে। সূত্র জানায়, আজ বৃহস্পতিবার ওই এলাকার গুনই গ্রামের বাসিন্দা মাসুদ কোরেশী মক্কীর বিয়ে নবীগঞ্জের ঘোলডুবা গ্রামে। বিয়ে উপলক্ষে বাড়িঘরে সাজসজ্জা করা হয়। খবর পেয়ে গতকাল বুধবার সকাল ১০টায় হিজড়া সমিতির নেতা সুজানা, মেঘনা, কাকলীসহ ১০/১৫ জনের একদল হিজড়া ওই বাড়িতে যায়। তারা সেখানে প্রবেশ করে মাসুদ কোরেশী মক্কীর নিকট ২০ হাজার টাকা চাঁদা দাবি করে। তখন মাসুদ কোরেশীর এক আত্মীয় প্রথমে ২ হাজার টাকা দিয়ে ম্যানেজের চেষ্টা করে। পরে সুজানার দল না মানায় ৪ হাজার টাকা দেয়া হয়। কিন্তু এরা ২০ হাজার টাকার দাবিতেই অনড় থাকে। সে জানায়, দাবিকৃত টাকা না দিলে বিয়ে ভন্ডুল করে দিবে। এ নিয়ে দুই পক্ষের মাঝে বাকবিতন্ডার এক পর্যায়ে বিষয়টি সংঘর্ষে রূপ নেয়। তখন বিক্ষুব্দ হিজড়ারা বিয়ে বাড়িতে ভাংচুর চালায় এবং গেইটসহ লাইটিংয়ের তার তছনছ করে ফেলে। পরে এলাকাবাসি তাদেরকে ধাওয়া করলে চলে আসে। দুপুর ১১টার দিকে হিজাড়রা থানার সামনে বিক্ষোভ প্রদর্শন করে। খবর পেয়ে সদর ওসি ইয়াছিনুল হক থানায় এসে বিচারের আশ্বাস দিয়ে তাদের শান্ত করেন। এ ব্যাপারে সুজানা সাংবাদিকদের জানান, বিয়ে বাড়িতে যাবার পর ২০ হাজার টাকা দাবি করি। কিন্তু তারা টাকা না দিয়ে তাদেরকে মারধোর করে।
এ ব্যাপারে মাসুদ কোরেশী জানান, হিজড়ার দল জোরজবরদস্তি করে বিয়ে বাড়ি ভাংচুর করেছে এবং শরীরের কাপড় খোলে অশ্লীল ভাষায় গালিগালাজ করে। ৪ হাজার টাকা দেয়ার পরও তারা শান্ত হয়নি। পরে এলাকাবাসি এসে ধাওয়া দিলে তারা পালিয়ে আসে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com