মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৬, ১২:০২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::

কাজীগঞ্জ বাজার মাদরাসার উন্নয়নে এমপি কেয়া চৌধুরীর দেয়া চেক গ্রহণ

  • আপডেট টাইম বুধবার, ৯ আগস্ট, ২০১৭
  • ৬১৫ বা পড়া হয়েছে

প্রেস বিজ্ঞপ্তি ॥ নবীগঞ্জ উপজেলার কাজীগঞ্জ বাজার দাখিল মাদরাসার উন্নয়নে ৫০ হাজার টাকার চেক গ্রহণ করা হয়েছে। এমপি আমাতুল কিবরিয়া কেয়া চৌধুরীর প্রচেষ্ঠায় ধর্ম মন্ত্রণালয় থেকে এ অনুদান প্রদান করা হয়। নবীগঞ্জ উপজেলা পরিষদ থেকে মাদরাসার ম্যানেজিং কমিটির সভাপতি মোঃ আব্দুল্লাহ ও সুপার মোঃ শামছুল হক চেক গ্রহণ করেন। মাদরাসার উন্নয়নে ৫০ হাজার টাকা অনুদানের ব্যবস্থা করায় ম্যানেজিং কমিটির সকল সদস্য, শিক্ষক-শিক্ষার্থী এম.পি আমাতুল কিবরিয়া কেয়া চৌধুরীকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করা হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com