সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ০৫:৫১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
অর্থের অভাবে সৌদি আরব থেকে দেশে ফিরছে না দুলনের মরদেহ হবিগঞ্জে এনসিপির দায়েরকৃত মামলায় ছাত্রদলের নেতাদের জামিন লাভ হবিগঞ্জে এনসিপির কেন্দ্রীয় নেতাসহ ৯ জনকে আসামী করে ছাত্রদল নেতার মামলা রুজু বাহুবলে শ্যামলী বাসের সাথে সিএনজির সংঘর্ষে নিহত ১ হবিগঞ্জ আদালতে কোর্ট ফি সংকট ॥ ভোগান্তি সুরমা চা বাগানে ৫০ বছরের পুরোনো সেতুতে ভোগান্তি শহরে ভাঙ্গারী ব্যবসায়ীদের বিরুদ্ধে সাড়াশি অভিযান ॥ আটক ১ শায়েস্তাগঞ্জে গরুবাহী পিকআপে ডাকাতি র‌্যাবের হাতে গ্রেপ্তার ১ বাহুবলে দ্বৈত হত্যা মামলার আরও ১ আসামি নরসিংদী থেকে গ্রেপ্তার চুনারুঘাটে র‌্যাবের অভিযানে ৫২ কেজি গাঁজাসহ আটক ২

নবীগঞ্জে চাচা ও চাচাতো ভাইদের হামলায় এক ব্যক্তি আহত

  • আপডেট টাইম রবিবার, ২৩ ফেব্রুয়ারী, ২০১৪
  • ৬৬১ বা পড়া হয়েছে

নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে চাচা ও চাচাতো ভাইদের হামলায় মুজিবুর রহমান (৪২) নামে এক ব্যক্তি আহত হয়েছেন। তার বাড়ি নবীগঞ্জ উপজেলার ঘোলডুবা গ্রামে। গতকাল বেলা সাড়ে ১১ টার দিকে এ ঘটনাটি ঘটেছে। আহত মুজিবুর রহমান জানান-পিতৃ সম্পত্তি নিয়ে চাচা বজলু মিয়া ও মকদ্দুছ মিয়ার সাথে তার বিরোধ চলে আসছিল। এ নিয়ে আদালতে মামলা মোকদ্দমাও রয়েছে। গতকাল সকাল সাড়ে ১১ টার দিকে চাচাতো ভাই দীপু, নিপু ও জামান তাকে গালাগালি করেন। এ সময় মুজিবুর রহমান প্রতিবাদ করলে চাচা ও চাচাতো ভাইয়েরা তার উপর হামলা চালায়। এতে তিনি আহত হন। তাকে নবীগঞ্জ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com