বৃহস্পতিবার, ০২ এপ্রিল ২০২৬, ১১:১৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
আজমিরীগঞ্জে নিখোঁজের দুদিন পর নদী থেকে হাত-পা বাঁধা শিশুর লাশ উদ্ধার হবিগঞ্জ জেলা পরিষদের প্রশাসক আহমেদ আলী মুকিবের দায়িত্ব গ্রহণ হবিগঞ্জেও হাম রোগের প্রাদুর্ভাব হাসপাতালে ভর্তি ৩ জন রোগী নবীগঞ্জে বজ্রপাতে আহত ৩ ॥ নিহত ১ মাধবপুর ঐতিহাসিক তেলিয়াপাড়া দিবসে মহাসমাবেশের আয়োজন আসবেন বিএনপি মহাসচিব হবিগঞ্জ জেলা আইনজীবী সমিতির নির্বাচনে সভাপতি পদে ৫, সেক্রেটারী পদে লড়বেন ৮ জন প্রার্থী নবীগঞ্জ-ইনাতগঞ্জ সড়কে গর্তে ট্রাক আটকে যান চলাচলে বিঘ্ন হবিগঞ্জ আইসিটি পার্কের নামে অবৈধভাবে বালু ও মাটি উত্তোলন ৪ জনের বিরুদ্ধে মামলা দায়ের হবিগঞ্জে কিশোর গ্যাং এর ৪ সদস্য আটক হবিগঞ্জে চোরের উপদ্রব বাড়ছে আটক ৩ জনকে কারাগারে প্রেরণ

নবীগঞ্জে সহকারী শিক্ষিকা শেলী রানী পালকে বিদায়ী গণসংবর্ধনা

  • আপডেট টাইম শুক্রবার, ২৮ জুলাই, ২০১৭
  • ৬৩০ বা পড়া হয়েছে

নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জ উপজেলার ৯নং বাউসা ইউনিয়নের রিফাতপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত সহকারী শিক্ষিকা শেলী রানী পালকে বিদায়ী গণসংবর্ধনা দেওয়া হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকাল ১১টায় রিফাতপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি অভিজিৎ পালের সভাপতিত্বে ও আব্দুস সামাদের সঞ্চালনায় সংবর্ধনা সভায় প্রধান অতিথি’র বক্তব্য রাখেন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সাবেক সাধারণ সম্পাদক মোঃ আবু সিদ্দিক। বিশেষ অতিথি’র বক্তব্য রাখেন ডাঃ ননী গোপাল দেব নাথ, মোঃ মজিদুর রহমান মজিদ, মতিলাল দাশ, ইউপি সদস্য মোঃ নুরুল হক, বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ রুহুল আমিন। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, কুমুদ রঞ্জন দাশ, সহকারী শিক্ষিকা শিপন রায় প্রমুখ। প্রধান অতিথি’র বক্তব্যের শুরুতেই জাতীয় জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে স্মরণ করেন এবং স্কুলের প্রতিষ্ঠাতা কুল চন্দ্র পাল এর প্রতি শ্রদ্ধা নিবেদন করে বলেন বিদায়ী অবসরপ্রাপ্ত সহকারি শিক্ষিকা প্রায় ৩০ বছর যাবত অত্যান্ত আন্তরিকতার সাথে যে শিক্ষাদান করে গেছেন তাঁর জন্য আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং বর্তমান প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা প্রাথমিক শিক্ষাকে যে গুরুত্ব দিয়েছেন তাঁর মর্ম উপলব্ধি করে বর্তমান শিক্ষক-শিক্ষিকাবৃন্দ যেন স্কুলের ছাত্র/ছাত্রীদের লেখাপড়ার প্রতি মনোনিবেশ করার আহবান জানান। অনুষ্ঠানের শুরুতেই পবিত্র কোরআন তেলাওয়াত করেন মাওঃ হারুনুর রশিদ ও গীতা পাঠ করেন রবীন্দ্র চন্দ্র পাল।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com