সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ১১:৩১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
অর্থের অভাবে সৌদি আরব থেকে দেশে ফিরছে না দুলনের মরদেহ হবিগঞ্জে এনসিপির দায়েরকৃত মামলায় ছাত্রদলের নেতাদের জামিন লাভ হবিগঞ্জে এনসিপির কেন্দ্রীয় নেতাসহ ৯ জনকে আসামী করে ছাত্রদল নেতার মামলা রুজু বাহুবলে শ্যামলী বাসের সাথে সিএনজির সংঘর্ষে নিহত ১ হবিগঞ্জ আদালতে কোর্ট ফি সংকট ॥ ভোগান্তি সুরমা চা বাগানে ৫০ বছরের পুরোনো সেতুতে ভোগান্তি শহরে ভাঙ্গারী ব্যবসায়ীদের বিরুদ্ধে সাড়াশি অভিযান ॥ আটক ১ শায়েস্তাগঞ্জে গরুবাহী পিকআপে ডাকাতি র‌্যাবের হাতে গ্রেপ্তার ১ বাহুবলে দ্বৈত হত্যা মামলার আরও ১ আসামি নরসিংদী থেকে গ্রেপ্তার চুনারুঘাটে র‌্যাবের অভিযানে ৫২ কেজি গাঁজাসহ আটক ২

হবিগঞ্জে কর্মরত ঔষধ কোম্পানীর ম্যানেজার নৃপেন্দ্র পালের ইহলোক ত্যাগ

  • আপডেট টাইম শুক্রবার, ২৮ জুলাই, ২০১৭
  • ৭২৫ বা পড়া হয়েছে

প্রেস বিজ্ঞপ্তি ॥ বেনহাম ফার্মাসিউটিক্যালের ফিল্ড ম্যানেজার নৃপেন্দ্র চন্দ্র পাল (৬৫) ইহলোক ত্যাগ করেছেন। গত বুধবার ঢাকা স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে হবিগঞ্জ ফার্মাসিউটিক্যাল ম্যানেজার এসোসিয়েশন ও হবিগঞ্জ ফার্মাসিউটিক্যাল রিপ্রেজেন্টেটিভ এসোসিয়েশন ফারিয়া নেতৃবৃন্দ। সংবাদপত্রে প্রেরিত বিজ্ঞপ্তিতে ফার্মাসিউটিক্যাল ম্যানেজার এসোসিয়েশনের সভাপতি অনাথ বন্ধু তরফদার ও ফার্মাসিউটিক্যাল রিপ্রেজেন্টেটিভ এসোসিয়েশন ফারিয়ার সভাপতি সাজিদুর রহমান সাজু শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করে তাঁর বিদেহী আত্মার শান্তি কামনা করেন।
এদিকে নৃপেন্দ্র পালের মৃত্যুতে আগামী শনিবার সকল এমপিও ম্যানেজারবৃন্দকে কাজ না করার জন্য সংগঠনের পক্ষ থেকে অনুরোধ করা হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com