শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০৬:৩৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
কাল খুশির ঈদ প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে ২ হাজার শাড়ি, থ্রি-পিস রুমাল ও নগদ টাকা বিতরণ করলেন হুইপ জি কে গউছ সৈয়দ মুশফিকের উদ্যোগে হবিগঞ্জ পৌরসভার সুবিধা বঞ্চিত ৫ শতাধিক নারী পুরুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ ক্ষমতার দাপট দেখালে রেহাই নেই-এমপি সৈয়দ মোঃ ফয়সল নবীগঞ্জে সাংবাদিকদের ইফতার মাহফিল অনুষ্ঠিত হবিগঞ্জ সদর উপজেলা ভাইস চেয়ারম্যান প্রার্থী আতিকুল ইসলাম সোহাগের পক্ষ থেকে ঈদ ফুড প্যাক বিতরণ চুনারুঘাটে র‌্যাবের অভিযান ৩০ কেজি গাঁজা উদ্ধার বহুলায় সেনাবাহিনীর অভিযানে আটক ৫ শহরে আরও ২ কিশোর গ্যাংয়ের সদস্য আটক মাধবপুরে মাইক্রোবাস চালকের নিকট টাকা দাবি ॥ সেনাবাহিনীর হাতে আটক

সদর থানায় ওসির পরামর্শে আদালতে হাজির হয়ে ৩৩ আসামীর জামিন লাভ

  • আপডেট টাইম মঙ্গলবার, ২৫ জুলাই, ২০১৭
  • ৫৪৪ বা পড়া হয়েছে
SAMSUNG CAMERA PICTURES

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ সদর থানায় ওসির ব্যক্তিগত উদ্যোগে পরোয়ানাভুক্ত ৩৩ জন আসামীকে আদালতে হাজির করা হয়েছে। ওসির এ উদ্যোগকে স্বাগত জানিয়েছেন সাধারণ মানুষ।
গতকাল সোমবার সকাল ১০টায় সদর উপজেলার রাজিউড়া ইউনিয়নের ৫০টি মামলার পরোয়ানাভুক্ত আসামী ৩৩ জনকে নিজ খরচে গাড়িযোগে এনে হবিগঞ্জ চীফ জুডিসিয়াল কোর্টে হাজির করেন। সম্প্রতি আদালত থেকে তাদের বিরুদ্ধে ৫০টি গ্রেফতারী পরোয়ানা ইস্যু হয়। এরপর থেকে তারা বিভিন্ন স্থানে আত্মগোপন করে। পরোয়ানাগুলো থানায় দীর্ঘদিন ঝুলে থাকে। বিভিন্ন সময় অভিযান চালিয়েও তাদের পাওয়া যায়নি। ওসি ইয়াছিনুল হক কমিউনিটি, বিট পুলিশ ও জনপ্রতিনিধিদের নিয়ে তাদেরকে কিভাবে আদালতে হাজির করা যায় এ বিষয়ে পরামর্শ করেন। আসামীরা গরীব হওয়ায় তাদেরকে নিশ্চয়তা দেয়া হয় হাজিরার সম্পূর্ণ খরচ বহন করবেন ওসি। এতে আসামীরা রাজি হলে গতকাল তাদেরকে আদালতে হাজির করা হয়। আদালত তাদের জামিন মঞ্জুর করেন। জানা যায়, প্রথমবারের মতো সদর থানায় কোন ওসি নিজ খরচে এমন উদ্যোগ নিয়েছেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com