শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ০৩:৩৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
খোয়াই নদীর চরহামুয়া ও রাধাপুরে ভাঙ্গন কয়েক গ্রাম প্লাবিত ॥ ব্যাপক ক্ষতি এমপি ফয়সলের প্রচেষ্টায় ১০০ শয্যায় উন্নীত হচ্ছে মাধবপুর স্বাস্থ্য কমপ্লেক্স হবিগঞ্জে দৈনিক “রূপান্তর সময়” এর ডিকারেশন অনুমোদন লাভ নবীগঞ্জের দাউদপুরে সংঘর্ষ অর্ধ শতাধিক আহত হবিগঞ্জ পিডিবি অফিসে বিদ্যুৎস্পৃষ্টে ৪ শ্রমিক আহত ॥ ঢাকায় প্রেরণ হবিগঞ্জ সদরে মাদক-জুয়ার বিরুদ্ধে অভিযান ॥ গ্রেপ্তার ৭ চুনারুঘাটে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে অবৈধ দখলদারের কবল থেকে ৯ বছর পর সরকারি রাস্তা উদ্ধার মাধবপুরে সমবায় সমিতির বৃক্ষরোপণ চুনারুঘাটের গাজীপুর ইউনিয়নে স্বাধীনতার পাঁচ দশকে ও খোয়াই নদীতে সেতু নেই মাধবপুরে অবৈধ চায়না দুয়ারী ও কারেন্ট জাল জব্দ ॥ পুড়িয়ে ধ্বংস

নবীগঞ্জের কুর্শি ইউনিয়ন যুবলীগের বর্ধিত সভা অনুষ্ঠিত

  • আপডেট টাইম রবিবার, ২৩ জুলাই, ২০১৭
  • ৬১০ বা পড়া হয়েছে

প্রেস বিজ্ঞপ্তি ॥ নবীগঞ্জ উপজেলার ৬নং কুর্শি ইউপি যুবলীগের বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার বিকেলে ইউপি আওয়ামীলীগের সভাপতি মোঃ নুর মিয়ার ব্যবসা প্রতিষ্ঠান বাংলা বাজারে ইউপি যুবলীগের আহ্বায়ক নেছার আহমদ জগলুর সভাপতিত্বে ও যুবলীগ নেতা দেওয়ান জাবেদ আহমদ এর সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা যুবলীগের আহ্বায়ক ও উপজেলা পরিষদের সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান আলহাজ্ব ফজলুল হক চৌধুরী সেলিম।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উপজেলা যুবলীগের যুগ্ম আহবায়ক শাহ গুল আহমদ কাজল, লোকমান আহমদ খাঁন, ইউপি আওয়ামীলীগের সভাপতি মোঃ নুর মিয়া, নবীগঞ্জ পৌর যুবলীগের সম্মেলন প্রস্তুতি কমিটির আহ্বায়ক হুমায়ুন চৌধুরী, আওয়ামীলীগ নেতা মজিদ মাষ্টার, বশর আহমদ। অন্যান্যর মধ্যে বক্তব্য রাখেন, ইউপি যুবলীগের যুগ্ম আহ্বায়ক আবু সাঈদ, কাজী এবাদুর রশিদ, তাজুল ইসলাম, ইকবাল হোসেন, শিপন আহমদ, যুবলীগ নেতা অজিদ দাশ, সুহেল মিয়া, মোঃ আব্দুস সামাদ আজাদ,  মোঃ নুরুল ইসলাম মিলন, কাজী মিনুর রশিদ, মোঃ মুহিত চৌধুরী, শিপন মিয়া, মোঃ কনর আলী, শাহ মিজানুর রহমান, মোহাম্মদ আলী লেবু, রিপন শীল, মোঃ আব্দুস সালাম, মোঃ তছু মিয়া, মোঃ হেলাল মিয়া, মোঃ আব্দুস শহীদ, মোঃ মছদ্দর আলী, মোঃ আফরুজ্জামান চৌধুরী আক্কল, ইউপি ছাত্রলীগের সাধারণ সম্পাদক তুহিন আহমদ চৌধুরী প্রমুখ। সভায় সর্বসম্মতিক্রমে আগামী ৩১ জুলাই ইউপি যুবলীগের সম্মেলন বাংলা বাজারে অনুষ্ঠিত হবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com