সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ১০:২০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
অর্থের অভাবে সৌদি আরব থেকে দেশে ফিরছে না দুলনের মরদেহ হবিগঞ্জে এনসিপির দায়েরকৃত মামলায় ছাত্রদলের নেতাদের জামিন লাভ হবিগঞ্জে এনসিপির কেন্দ্রীয় নেতাসহ ৯ জনকে আসামী করে ছাত্রদল নেতার মামলা রুজু বাহুবলে শ্যামলী বাসের সাথে সিএনজির সংঘর্ষে নিহত ১ হবিগঞ্জ আদালতে কোর্ট ফি সংকট ॥ ভোগান্তি সুরমা চা বাগানে ৫০ বছরের পুরোনো সেতুতে ভোগান্তি শহরে ভাঙ্গারী ব্যবসায়ীদের বিরুদ্ধে সাড়াশি অভিযান ॥ আটক ১ শায়েস্তাগঞ্জে গরুবাহী পিকআপে ডাকাতি র‌্যাবের হাতে গ্রেপ্তার ১ বাহুবলে দ্বৈত হত্যা মামলার আরও ১ আসামি নরসিংদী থেকে গ্রেপ্তার চুনারুঘাটে র‌্যাবের অভিযানে ৫২ কেজি গাঁজাসহ আটক ২

নবীগঞ্জে বাস-পিকআপ সংঘর্ষে আহত ১২

  • আপডেট টাইম মঙ্গলবার, ১৮ জুলাই, ২০১৭
  • ৫৮০ বা পড়া হয়েছে

নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জে এনা পরিবহনের একটি বাস ও  পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষে পিকআপ ভ্যান উল্টে চালক, সবজি ব্যবসায়ীসহ ১২জন আহত হয়েছেন। গতকাল সোমবার সকাল ৭টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের নবীগঞ্জ উপজেলার দেবপাড়া ইউনিয়নের সদরঘাট নতুন বাজারের নিকট এ দুর্ঘটনাটি ঘটে।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, মৌলভীবাজারের সরকার বাজার থেকে ছেড়ে আসা একটি পিকআপ ভ্যান (ঢাকা-মেট্রো-ন-১১-৭৬৬৫) ওই স্থানে পৌছুলে এনা পরিবহনের একটি বাসের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় পিকআপ ভ্যানটি উল্টে যায়। এতে পিকআপ ভ্যানের চালক ও সবজি ব্যবসায়ীসহ ১২জন আহত হয়। পরে স্থানীয় লোকজন আহতদের উদ্ধার করে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com