শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ০৩:৪০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
খোয়াই নদীর চরহামুয়া ও রাধাপুরে ভাঙ্গন কয়েক গ্রাম প্লাবিত ॥ ব্যাপক ক্ষতি এমপি ফয়সলের প্রচেষ্টায় ১০০ শয্যায় উন্নীত হচ্ছে মাধবপুর স্বাস্থ্য কমপ্লেক্স হবিগঞ্জে দৈনিক “রূপান্তর সময়” এর ডিকারেশন অনুমোদন লাভ নবীগঞ্জের দাউদপুরে সংঘর্ষ অর্ধ শতাধিক আহত হবিগঞ্জ পিডিবি অফিসে বিদ্যুৎস্পৃষ্টে ৪ শ্রমিক আহত ॥ ঢাকায় প্রেরণ হবিগঞ্জ সদরে মাদক-জুয়ার বিরুদ্ধে অভিযান ॥ গ্রেপ্তার ৭ চুনারুঘাটে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে অবৈধ দখলদারের কবল থেকে ৯ বছর পর সরকারি রাস্তা উদ্ধার মাধবপুরে সমবায় সমিতির বৃক্ষরোপণ চুনারুঘাটের গাজীপুর ইউনিয়নে স্বাধীনতার পাঁচ দশকে ও খোয়াই নদীতে সেতু নেই মাধবপুরে অবৈধ চায়না দুয়ারী ও কারেন্ট জাল জব্দ ॥ পুড়িয়ে ধ্বংস

লাখাই পূর্ব বিরোধের জের সংঘর্ষে আহত আহত ১৫

  • আপডেট টাইম সোমবার, ১৭ জুলাই, ২০১৭
  • ৬৫০ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ লাখাই উপজেলার ফুল বাড়িয়া গ্রামে পূর্ব বিরোধের জের ধরে দুই দল লোকের সংঘর্ষে কমপক্ষে ১৫ জন আহত হয়েছে। গুরুতর আহত অবস্থায় ১০ জনকে উদ্ধার করে হবিগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়। এর মাঝে একজনকে মুমূর্ষু অবস্থায় সিলেট এমএজি ওসমানি মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়।
আহত সূত্রে জানা যায়, গতকাল রবিবার সকালে উপজেলার ফুলবাড়িয়া গ্রামের মুরশেদ মিয়া ওরপে হিরা মিয়ার পুত্র রেজু মিয়া ও রেনুবুর  রহমানের পুত্র আরিফুর রহমানের মাঝে পুর্ব বিরোধ চলে আসছে।
গতকাল সকালে উভয়পক্ষ লোকজন সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে মহিলাসহ অন্তত ১৫ জন আহত হন।
লাখাই থানার অফিসার ইনচার্জ (ওসি) দেওয়ান নূরুল ইসলাম সংঘর্ষের বিষয়ে নিশ্চিত করে জানান, ঘটনাস্থলের পরিস্থিতি এখন আমাদের অনুকূলে রয়েছে। এ ব্যাপারে তদন্ত করে পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com