রবিবার, ২২ মার্চ ২০২৬, ০১:১৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
কাল খুশির ঈদ প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে ২ হাজার শাড়ি, থ্রি-পিস রুমাল ও নগদ টাকা বিতরণ করলেন হুইপ জি কে গউছ সৈয়দ মুশফিকের উদ্যোগে হবিগঞ্জ পৌরসভার সুবিধা বঞ্চিত ৫ শতাধিক নারী পুরুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ ক্ষমতার দাপট দেখালে রেহাই নেই-এমপি সৈয়দ মোঃ ফয়সল নবীগঞ্জে সাংবাদিকদের ইফতার মাহফিল অনুষ্ঠিত হবিগঞ্জ সদর উপজেলা ভাইস চেয়ারম্যান প্রার্থী আতিকুল ইসলাম সোহাগের পক্ষ থেকে ঈদ ফুড প্যাক বিতরণ চুনারুঘাটে র‌্যাবের অভিযান ৩০ কেজি গাঁজা উদ্ধার বহুলায় সেনাবাহিনীর অভিযানে আটক ৫ শহরে আরও ২ কিশোর গ্যাংয়ের সদস্য আটক মাধবপুরে মাইক্রোবাস চালকের নিকট টাকা দাবি ॥ সেনাবাহিনীর হাতে আটক

নবীগঞ্জে ‘পাগলীর’ সন্তান প্রসব নিয়ে তোলপাড়

  • আপডেট টাইম সোমবার, ১০ জুলাই, ২০১৭
  • ৭৬৪ বা পড়া হয়েছে

এটিএম সালাম, নবীগঞ্জ থেকে ॥ নবীগঞ্জ শহরে মানসিক ভারসাম্যহীন এক যুবতী সন্তান প্রসব করেছে। এনিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকসহ পুরো উপজেলা জুড়ে বেশ তোলপাড় চলছে। নবজাতকটির পিতৃ পরিচয় পাওয়া যায়নি। কার কুকর্মের ফসল এই নবজাতক শিশুটি কেউ বলতে পারছে না। ভারসাম্যহীন এই যুবতীর ইজ্জত নষ্ট করায় অনেকেই লম্পটকে ধিক্কার জানিয়েছেন এবং এ ঘটনায় বিকৃত রুচির পরিচয় দিয়েছে বলে মন্তব্য করেছেন। অনেকেই আবার মানবাধিকার চরম লংগিত হয়েছে বলে মন্তব্য করেছেন।
স্থানীয় লোকজন জানান, অনেক দিন ধরেই নবীগঞ্জ শহরে রাস্তায় রাস্তায় ঘুরে বেড়ান নাম-পরিচয়হীন ওই যুবতী, যাকে সবাই ‘পাগলী’ নামেই ডাকে। কেউ জানে না তার কোন নাম ঠিকানা। গত ৬ জুলাই ভোরে নবীগঞ্জ শহরের ওমর ফারুক মসজিদের পাশে হঠাৎ পাগলী’র চিৎকার শুনে স্থানীয় লোকজন এগিয়ে যান। সকাল ৬টার দিকে পাগলী যুবতীর গর্ভ থেকে জন্ম নেয় ফুটফুটে এক ছেলে সন্তান। এ সময় যুবতীর শারিরিক অবস্থা খারাপ দেখে স্থানীয় লোকজন তাদেরকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। পরে পাগলীর সন্তান প্রসবের খবর ফেসবুকসহ বিভিন্ন মাধ্যমে ছড়িয়ে পড়লে শত শত মানুষ ভিড় জমায় পাগলীকে দেখার জন্য। এ অবস্থায় হবিগঞ্জের নিঃসন্তান এক দম্পত্তি এই নবজাতককে দত্তক নেন। তবে মানসিক ভারসাম্যহীন এই যুবতী কোন লম্পটের লালসার শিকার হয়েছেন তা কেউই জানেন না। এমনকি সবাই শুধু ধিক্কারই জানিয়েছেন। এদিকে, এক পথ শিশু জানিয়েছে- কয়েকদিন পূর্বে স্বাস্থ্যবান ও কম বয়সী ফর্সা রঙ্গের এক ছেলে ওই যুবতী পাগলীকে ফুসলিয়ে কোন জায়গায় নিয়ে যাওয়ার চেষ্টা করতে দেখেছে। মানসিক ভারসাম্যহীন ওই পাগলী নিষ্ঠুরতার শিকারে স্বম্ভিত গোটা নবীগঞ্জবাসী।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com