বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ১১:০৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
হবিগঞ্জে বানের পানিতে তলিয়ে গেছে ১৫ হাজার হেক্টর জমির ফসল চোখে সর্ষে ফুল দেখছেন কৃষকরা নবীগঞ্জের মার্কুলী সড়ক মরণ ফাঁদে পরিণত ॥ ভোগান্তিতে লাখো মানুষ নবীগঞ্জে পৌর আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক ফয়েজ আমিন রাসেল ঢাকা বিমান বন্দরে গ্রেপ্তার হবিগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয়ের শিক্ষক খলিলুর রহমানের রাজকীয় বিদায় সংবর্ধনা হবিগঞ্জে আকস্মিক বন্যার ঝুঁকি নিরসনে হেল্পলাইন চালু টানা বৃষ্টি ও উজানের ঢলে বাড়ছে নদ-নদীর পানি বানিয়াচংয়ে বানের জলে কৃষকের স্বপ্নভঙ্গ ॥ ৫০ কোটি টাকার পাকা ধান অথৈ পানিতে বাহুবল স্বাস্থ্য কমপ্লেক্সে মোমবাতির আলোয় জরুরি সেবা ॥ দুর্ভোগ শহরে শিক্ষা প্রতিষ্ঠানে চুরি হবিগঞ্জ পৌর এলাকায় বৃষ্টির পানি নিস্কাশনে পরিচ্ছন্নতা কাজ পরিদর্শন করেছেন পৌর প্রশাসক মঈনুল হক

নবীগঞ্জের হারভেস্টার নেত্রকোনায় ২৪ ঘন্টার মধ্যে ফেরত আনার নির্দেশ

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ৯ মে, ২০২৪
  • ২১৩ বা পড়া হয়েছে

নবীগঞ্জ প্রতিনিধি ॥ সমন্বিত ব্যবস্থাপনার মাধ্যমে কৃষি যান্ত্রিকীকরণ প্রকল্পের মাধ্যমে উন্নয়ন সহায়তা আওতায় ৭০% ভর্তুকিতে নবীগঞ্জে কৃষকের মাঝে কম্বাইন হারভেস্টার (ধানা কাটা) মেশিন বিতরণ করা হয়েছে। গত ৭ মে উপজেলা চত্তরে বোরো ধান কাটা মাড়াই করার জন্য ১০টি হারভেস্টার মেশিনসহ অন্যান্য যন্ত্রপাতি বিতরণ করা হয়। এ সময় নবীগঞ্জ উপজেলার ২নং পূর্ব ভাকৈর ইউনিয়নের রামপুর সিরাজ মিয়া লটারিতে বিজয়ী হয়ে একটি কম্বাইন হারভেস্টার মেশিন পান। তিনি গতকাল নবীগঞ্জ উপজেলা কৃষি অফিস হারভেস্টার মেশিন নিয়ে নীতিমালা লঙ্গণ করে নেত্রকোনার এক ব্যক্তিকে প্রদান করেন। ঘটনাটি সংসদ সদস্য এডভোকেট আমাতুল কিবরিয়া কেয়া চৌধুরীকে স্থানীয় জনগণ অবগত করলে তিনি তাৎক্ষনিকভাবে নবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নবীগঞ্জ কৃষি অফিসকে আইনগত ব্যবস্থা গ্রহনের নির্দেশ দেন। এ অবস্থায় সিরাজ মিয়াকে ২৪ ঘন্টার মধ্যে নেত্রকোনা থেকে মেশিন ফেরত আনার জন্য বলা হয়। এ ব্যাপারে সিরাজ মিয়ার মোবাইলে যোগাযোগ করা হলে বন্ধ পাওয়া যায়। এ ব্যাপারে নবীগঞ্জ উপজেলা কৃষি কর্মকর্তা শেখ ফজলুল হক মনি বলেন, আমরা খবর পেয়ে তাৎক্ষনিকভাবে সিরাজ মিয়াকে মেশিন ফেরত আনার জন্য বলেছি। তিনি কেন আমাদের অনুমতি ছাড়া কম্বাইন হারভেস্টার মেশিনটি নেত্রকোনা পাঠালেন তার জন্য আমরা আইনগত ব্যবস্থা নিবো। এ ব্যাপারে হবিগঞ্জ-১ আসনের সংসদ সদস্য এডঃ আমাতুল কিবরিয়া কেয়া চৌধুরী বলেন, আমি খবর পেয়ে প্রশাসনিক ব্যবস্থা গ্রহনের জন্য বলেছি। নবীগঞ্জের হারভেস্টার কিছুতেই প্রশাসনের অনুমতি ছাড়া নেত্রকোনা নেওয়ার অধিকার নেই। যে কেউ অনিয়ম করলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে আইনগত ভাবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com