শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ০২:৫০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
নবীগঞ্জের ইনাতগঞ্জ সড়ক এখন মরণ ফাদঁ কাজ নিয়ে তদন্তের দাবী ॥ আজ মানববন্ধন হবিগঞ্জ প্রেসক্লাবে গোলাম মোস্তফা রফিকসহ ৩ জনের মৃত্যুতে শোকসভা ও দোয়া মাহফিল গোলাম মোস্তফা রফিকের মৃত্যুতে এমপি ফয়সল ও শাম্মী আক্তারের শোক নবীগঞ্জে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে চার গ্রামের পঞ্চায়েতের কবরস্থান দখলের অভিযোগ শহরে রাজনগর ও আনোয়ারপুরে দুই দল যুবকের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া বানিয়াচং দক্ষিণ আঞ্চলিক শ্রমিক কমিটি গঠন আবুল কাশেম আহবায়ক, রুবেল মিয়া সদস্য সচিব বাহুবলের রাবার বাগান কর্মী মোশাররফের বিরুদ্ধে দুর্নীতি ও সরকারি সম্পদ লুটের অভিযোগ নবীগঞ্জে সারের ডিলার পয়েন্টে বিশেষ অভিযান ॥ জরিমানা চুনারুঘাটে গ্রামীণ ব্যাংক কর্মকর্তার বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি ॥ মালামাল লুট হবিগঞ্জ সদর থানা পুলিশের বিশেষ অভিযান ॥ গ্রেপ্তার ৪

নবীগঞ্জে অভিনব কায়দায় বিনামুল্যে প্রাপ্ত সেচ মেশিন বিক্রি

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ৯ মে, ২০২৪
  • ২১১ বা পড়া হয়েছে

নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জে অভিনব কায়দায় কৃষি ক্ষেত্রে বিনা মূল্যেপ্রাপ্ত সেচ মেশিন চুরি করে বিক্রি করার অভিযোগ পাওয়া গেছে। বিষয়টি নবীগঞ্জ কৃষি অফিস স্বীকার করেছে। চুরির বিষয়টি আপোষে রফাদফার জন্য সংশ্লিষ্টরা চেষ্টা চালিয়ে যাচ্ছেন। জানা যায়, নবীগঞ্জ উপজেলার আউশকান্দি ইউনিয়নে কৃষকদের কয়েকটি সমিতি রয়েছে। এসব সমিতির মধ্যে সরকার বিনামুল্যে বিভিন্ন যন্ত্রপাতি প্রদান করে আসছে। গতকাল ৮ মে ওই ইউনিয়নের আমুকোনা কৃষক দল সমিতির সভাপতি মুরাদ সরদার ও উলুকান্দি কৃষক দলের সাধারণ সম্পাদক মোজাক্কির হোসেন বিনা মুল্যে পানি সেচের দু’টি মেশিন সমিতির নামে প্রাপ্ত হন। কিন্তু ওই মেশিন কৌশলে সমিতির সদস্যদের না জানিয়ে নবীগঞ্জ স্বাধীন গ্যাস ও মেশিন স্টোরে ৩০ হাজার টাকায় বিক্রি করে দেন। ওই মেশিন গুলো বৈঠাখাল গ্রামের জিলু মিয়া নবীগঞ্জে নিয়ে বিক্রি করেন। তিনি এ-প্রতিনিধিকে জানান, আমি সরকারী মেশিন জানিনা, আমার কাছে মোরাদ ও মোজাক্কির তাদের ব্যাক্তি মালিকানা মেশিন বলে বিক্রি করতে আসে। তাই আমি মেশিন দুটি ২৬ হাজার টাকায় খরিদ করে নিয়ে নবীগঞ্জে আসি। খবর পেয়ে সেখানে পুলিশ গেলে তিনি মেশিন রেখে পালিয়ে যান। পরে কৃষি অফিসের লোকজন মেশিন দুটি উদ্ধার করে তাদের জিম্মায় নিয়ে যায়।
এ ব্যাপারে ইউনিয়ন উপ-সহকারী কৃষি কর্মকর্তা জাবের আহমদকে ফোন করা হলে তিনি বিনামুল্যে প্রাপ্ত মেশিন বিক্রির কথা স্বীকার করেন। তিনি জানান, আমরা চোরাই মেশিন উদ্ধার করে আমাদের জিম্মায় নিয়ে এসেছি। বিষয়টি আমরা বসে আপোষে মিমাংসা করে দিবেন, কোন মামলা মোকাদ্দমা দরকার নেই। উলুকান্দি কৃষকদল সমিতির সভাপতি আব্দুর রকিব বলেন, তার সমিতির সাধারণ সম্পাদক প্রতারণার আশ্রয় নিয়ে মেশিন বিক্রি করলে পরে প্রশাসনের লোকজন সেটি উদ্ধার করে নিয়ে গেছেন। আমুকোনা কৃষক দল সমিতির সভাপতি মুরাদ সরদার বলেন, আমি সমিতির মেশিনটি বিক্রি করে অন্য কাজ করতে চেয়ে ছিলাম। কৃষি অফিসের সাথে আমার ভুল বুঝাবুঝি হয়েছে। আমি বিষয়টি শেষ করার জন্য চেষ্টা করছি। এ ব্যাপারে এএসআই বদরুল জানান- তিনি সরকারী বিনামুল্যের মেশিন চুরি করে বিক্রির খবর পেয়ে গিয়ে কাউকে পায়নি। বিষয়টি কৃষি অফিসের লোকজন লিখিত দিলে ব্যবস্থা নিবো। নবীগঞ্জ উপজেলা কৃষি কর্মকতা শেখ ফজলুল হক মনি বলেন, খবর পেয়ে তাৎক্ষনিকভাবে ব্যবস্থা নিয়েছি। কেন বিনা মূল্যের মেশিন বিক্রি করা দন্ডণীয় অপরাধ, আমরা এই বিষয়ে আইনগত ব্যবস্থা নিবো।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com