শনিবার, ২১ মার্চ ২০২৬, ০৯:৩৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
কাল খুশির ঈদ প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে ২ হাজার শাড়ি, থ্রি-পিস রুমাল ও নগদ টাকা বিতরণ করলেন হুইপ জি কে গউছ সৈয়দ মুশফিকের উদ্যোগে হবিগঞ্জ পৌরসভার সুবিধা বঞ্চিত ৫ শতাধিক নারী পুরুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ ক্ষমতার দাপট দেখালে রেহাই নেই-এমপি সৈয়দ মোঃ ফয়সল নবীগঞ্জে সাংবাদিকদের ইফতার মাহফিল অনুষ্ঠিত হবিগঞ্জ সদর উপজেলা ভাইস চেয়ারম্যান প্রার্থী আতিকুল ইসলাম সোহাগের পক্ষ থেকে ঈদ ফুড প্যাক বিতরণ চুনারুঘাটে র‌্যাবের অভিযান ৩০ কেজি গাঁজা উদ্ধার বহুলায় সেনাবাহিনীর অভিযানে আটক ৫ শহরে আরও ২ কিশোর গ্যাংয়ের সদস্য আটক মাধবপুরে মাইক্রোবাস চালকের নিকট টাকা দাবি ॥ সেনাবাহিনীর হাতে আটক

জেলা সংবাদপত্র হকার্স সমিতিকে ১০ হাজার টাকা অনুদান দিলেন জননীর ভারপ্রাপ্ত সম্পাদক রাসেল

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ৬ জুলাই, ২০১৭
  • ৪৫৯ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ দৈনিক হবিগঞ্জের জননীর ভারপ্রাপ্ত সম্পাদক ও হবিগঞ্জ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রির পরিচালক এন.এম ফজলে রাব্বি রাসেল এর সাথে সৌজন্য সাক্ষাত করেছেন হবিগঞ্জ জেলা সংবাদপত্র হকার্স সমিতির নেতৃবৃন্দ। গতকাল বুধবার সন্ধ্যার পর দৈনিক জননীর অফিসে এ উপলক্ষে হকার্স সমিতির নেতৃবৃন্দের সাথে দৈনিক জননী পরিবারের এক মতবিনিমিয় সভা অনুষ্টিত হয়। হবিগঞ্জ জেলা সংবাদপত্র হকার্স সমিতির সভাপতি কামাল উদ্দিন খানের সভাপতিত্বে ও সাধারন সম্পাদক আশরাফুল আলম সবুজের পরিচালনায় মতবিনিময় সভায় প্রধান অতিথি ছিলেন দৈনিক হবিগঞ্জের জননীর ভারপ্রাপ্ত সম্পাদক ও হবিগঞ্জ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রির পরিচালক এন.এম ফজলে রাব্বি রাসেল। বিশেষ অতিথি ছিলেন দৈনিক হবিগঞ্জের জননীর নির্বাহী সম্পাদক শরীফ চৌধুরী। এ সময় বক্তব্য রাখেন, হকার্স সমিতির সহ-সভাপতি মোঃ আব্দুন নুর, শাহিন মিয়া, সহ-সাধারন সম্পাদক মোঃ আলিম উদ্দিন, ইসলাম উদ্দিন খান, ক্যাশিয়ার মোঃ আল-আমিন, সাংগঠনিক সম্পাদক ফজল আহমেদ আফজল, সহ-সাংগঠনিক সম্পাদক মোঃ রুবেল মিয়া, প্রচার সম্পাদক মোঃ রুবেল আহমেদ, দপ্তর সম্পাদক মোঃ ফারুক মিয়া, সদস্য কাঞ্চন রায়, চয়ন দাস, অজয়, বিষু, কৌশিক, বাবুল, আহমদ, জামান, লায়েছ, আজিজ, চান মিয়া, কদ্দুস, শফিক ও মছকির প্রমুখ। মতবিনিময় সভায় প্রধান অতিথি দৈনিক হবিগঞ্জের জননীর ভারপ্রাপ্ত সম্পাদক  এন.এম ফজলে রাব্বি রাসেল হবিগঞ্জ জেলা সংবাদপত্র হকার্স সমিতিকে নগদ ১০ হাজার টাকা অনুদান দেন। পরে নেতৃবৃন্দ দৈনিক হবিগঞ্জের জননীর ভারপ্রাপ্ত সম্পাদক এন.এম ফজলে রাব্বি রাসেল ও নির্বাহী সম্পাদক শরিফ চৌধুরীকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com