বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ১২:২২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
বানিয়াচংয়ে ৯ ছাত্র-জনতা হত্যা মামলা ॥ ২ বছরেও শুরু হয়নি বিচার শহীদ পরিবারে তীব্র ক্ষোভ দেউন্দি-রঘুনন্দন বনাঞ্চলের গাছ কেটে সাবাড় ॥ হুমকির মুখে জীববৈচিত্র্য আজ “জুলাই গণ-অভ্যুত্থান দিবস” এই আন্দোলনে হবিগঞ্জ জেলায় ১২ ছাত্র-জনতা ও পুলিশ প্রাণ হারান মাধবপুরে লোডশেডিং বিপর্যস্ত জনজীবন জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্ম হবিগঞ্জ জেলা শাখার নয়া কমিটি বানিয়াচঙ্গে শিক্ষার্থী সংবর্ধনায় ডা. জীবন ॥ আজকের কৃতিরাই আগামী দিনের স্মার্ট বাংলাদেশ বিনির্মাণের কারিগর হবিগঞ্জ সোসাইটি ইউ.কে এর উদ্যোগে বন্যাদুর্গতদের মাঝে ত্রাণ ও বস্ত্র বিতরণ ইংল্যান্ড আলাল মহসিনের চুরি যাওয়া ২টি আইফোন ২৪ ঘণ্টায় উদ্ধার পুলিশ ও র‌্যাবের যৌথ অভিযানে ডাকাতি মামলার আসামি গ্রেপ্তার তেতৈয়ায় নানার বাড়িতে বেড়াতে এসে লাশ হলো শিশু

রতনপুরে দুই সিএনজির মুখোমুখি ॥ আহত ১০

  • আপডেট টাইম শনিবার, ২৪ জুন, ২০১৭
  • ৫৫৭ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ-শায়েস্তাগঞ্জ সড়কের রতনপুরে দুই সিএনজির মুখোমুখি সংঘর্ষে ১০ জন আহত হয়েছে। গত বৃহস্পতিবার বেলা ১১টায় এ দূর্ঘটনা ঘটে। আহত সূত্রে জানা যায়, ওই দিন হবিগঞ্জ থেকে শায়েস্তাগঞ্জের উদ্দেশ্যে যাত্রী নিয়ে যাচ্ছিল একটি সিএনজি অটোরিকশা। রতনপুরে পৌছলে বিপরীত দিক থেকে আসা একটি সিএনজির সাথে এর মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মহিলাসহ কমপক্ষে ১০ জন আহত হয়। এর মাঝে মোতাব্বির হোসেন (৫), নুরুল মিয়া (৭২), সোহাগ (২৬), ফরিদা বেগম (২৫) ও পারভিন আক্তার (২৫) কে উদ্ধার করে হবিগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়।   বানিয়াচঙ্গের বালিখালে সংঘর্ষে আহত ১০
স্টাফ রিপোর্টার ॥ বানিয়াচং উপজেলার বালিখালে পূর্ব বিরোধের জের ধরে দুই দল লোকের সংঘর্ষ হয়েছে। এতে উভয়পক্ষের ১০ জন আহত হয়। গতকাল শুক্রবার সকাল ৯টায় এ সংঘর্ষ হয়।
আহত সূত্রে জানা যায়, ওই গ্রামের উস্তার মিয়ার সাথে প্রতিবেশী এক ব্যক্তির বিভিন্ন বিষয় নিয়ে বিরোধ চলে আসছে। এর জের ধরে গতকাল ওই সময় উভয়পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে উস্তার মিয়া (৫০), শওকত আলী (২৫), সাজিদুর রহমান (২১), রিপন মিয়া (২৫), জেসমিন (৩৮) ও আহাম্মদ আলী (২১) আহত হয়। তাদেরকে উদ্ধার করে হবিগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com