শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৪৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
নোয়াপাড়া থেকে অপহৃত স্কুলছাত্র সিলেটে উদ্ধার নবীগঞ্জে বর্নাঢ্য আয়োজনে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী পালন নবীগঞ্জে জমিয়তে উলামায়ে ইসলাম কাউন্সিল সম্পন্ন ॥ সভাপতি মাওঃ রুহুল আমিন সম্পাদক মাওঃ ওয়াজিদ আলী শহরে ৭ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার তেলবাহী লরির ট্যাংকার থেকে ৯২ কেজি গাঁজাসহ গ্রেপ্ততার ৩ সিলেট রেঞ্জের নতুন ডিআইজি জাহাঙ্গীর হোসেনের যোগদান মাধবপুরে চা বাগান থেকে বাচ্চা বানর উদ্ধার ॥ রঘুনন্দন রেঞ্জে অবমুক্ত স্বপ্ন সোসাইটির প্রতিষ্ঠাবার্ষিকী পালিত মাধবপুরে শিক্ষিকার বদলির প্রতিবাদে মানববন্ধন ॥ শিক্ষার্থীদের হট্টগোল সাংবাদিক আইয়ুব খানের মায়ের মৃত্যু

মাধবপুরে স্ত্রীকে কুপিয়ে আহত করেছে স্বামী

  • আপডেট টাইম শনিবার, ১৭ জুন, ২০১৭
  • ৫৭১ বা পড়া হয়েছে

মাধবপুর প্রতিনিধি ॥ মাধবপুরে যৌতুকের দাবিতে স্ত্রীকে কুপিয়ে আহত করেছে স্বামী। উপজেলার চৌমুহনী ইউনিয়নের রামনগর গ্রামে গতকাল শুক্রবার সকালে এঘটনাটি ঘটে। নির্যাতনের শিকার গৃহবধূ হলেন, ওই গ্রামের এরশাদ মিয়ার স্ত্রী নাছরিন আক্তার (২৮)। স্থানীয় সূত্রে জানা গেছে, প্রায় ৭ বছর পূর্বে উপজেলার বহরা ইউনিয়নের দূর্লভপুর গ্রামের জহির মিয়ার মেয়ে নাছরিন আক্তারকে পার্শ্ববর্তী রামনগর গ্রামের রহমত আলীর ছেলে এরশাদ মিয়ার সাথে বিয়ে দেয়া হয়। বিয়ের পর হতেই স্বামী এরশাদ মিয়া যৌতুকের জন্য স্ত্রী নাছরিনকে নির্যাতন করতে শুরু করে। এরই মধ্যে তাদের এক পুত্র সন্তানের জন্ম হয়। সন্তান জন্মের পর থেকে নাছরিনের উপর স্বামী এরশাদ আলীর নির্যাতনের মাত্রা আরো বেড়ে যায়। নাছরিনের পিতা জহির মিয়া জানান, বিয়ের পর মেয়ের সুখের কথা চিন্তা করে কয়েকবার এরশাদকে টাকা দেয়া হয়েছে। কিন্তু গতকাল শুক্রবার সকালে এরশাদ মিয়া নাছরিনের কাছে ৫ লাখ টাকা যৌতুক দাবি করে। এতে নাছরিন অসম্মতি জানালে এরশাদ দা দিয়ে কুপিয়ে এবং লাঠি দিয়ে পিটিয়ে নাছরিনকে রক্তাক্ত জখম করে। পরে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। নাছরিনের শরীরে ৯টি সেলাই দিতে হয়েছে বলে চিকিৎসকরা জানান।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com