শনিবার, ২১ মার্চ ২০২৬, ১২:২৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
কাল খুশির ঈদ প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে ২ হাজার শাড়ি, থ্রি-পিস রুমাল ও নগদ টাকা বিতরণ করলেন হুইপ জি কে গউছ সৈয়দ মুশফিকের উদ্যোগে হবিগঞ্জ পৌরসভার সুবিধা বঞ্চিত ৫ শতাধিক নারী পুরুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ ক্ষমতার দাপট দেখালে রেহাই নেই-এমপি সৈয়দ মোঃ ফয়সল নবীগঞ্জে সাংবাদিকদের ইফতার মাহফিল অনুষ্ঠিত হবিগঞ্জ সদর উপজেলা ভাইস চেয়ারম্যান প্রার্থী আতিকুল ইসলাম সোহাগের পক্ষ থেকে ঈদ ফুড প্যাক বিতরণ চুনারুঘাটে র‌্যাবের অভিযান ৩০ কেজি গাঁজা উদ্ধার বহুলায় সেনাবাহিনীর অভিযানে আটক ৫ শহরে আরও ২ কিশোর গ্যাংয়ের সদস্য আটক মাধবপুরে মাইক্রোবাস চালকের নিকট টাকা দাবি ॥ সেনাবাহিনীর হাতে আটক

এমপি মজিদ খানের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে বড়ইউড়ি ইউনিয়ন ছাত্রলীগ নেতা জুনেদের নেতৃত্বে বিক্ষোভ

  • আপডেট টাইম শনিবার, ১৭ জুন, ২০১৭
  • ৫৩৬ বা পড়া হয়েছে

প্রেস বিজ্ঞপ্তি ॥ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব এডঃ আব্দুল মজিদ খান এমপি’র বিরুদ্ধে দৈনিক সমাচার পত্রিকায় মিথ্যা সংবাদ প্রকাশ করায় বানিয়াচঙ্গ উপজেলার ৭নং বড়ইউড়ি ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি প্রার্থী আলী আহমেদ জুনেদের নেতৃত্বে গতকাল ইমামবাড়ি বাজার থেকে নতুন বাজার পর্যন্ত বিশাল মোটর সাইকেল শোডাউনের মাধ্যমে এক প্রতিবাদ মিছিল অনুষ্টিত। মিছিল শেষে আলী আহমেদ জুনেদের সভাপতিত্বে এবং রাফিউল ইসলাম সোহাগের পরিচালনায় নতুন বাজারে অনুষ্ঠিত প্রতিবাদ সভায় প্রধান অতিথি ছিলেন ৮নং খাগাউড়া ইউনিয়ন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ইউপি চেয়ারম্যান শাহ শওকত আরেফিন সেলিম।
বিশেষ অতিথি ছিলেন বড়ইউড়ি ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি ফরিদ আহেমদ, ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইউপি চেয়ারম্যান হাবিবুর রহমান, খাগাউড়া ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান, আওয়মী লীগ নেতা মহিবুর রহমান, উপজেলা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ উজ্জল, জনাব আলী ডিগ্রী কলেজ ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক রিপন চৌধুরী, আওয়ামীলীগ হারুন মিয়া, বড়ইউড়ি ইউনিয়ন যুবলীগ যুগ্ম সাধারণ সম্পাদক এমদাদুল হক সুজন, আব্দুল রকিব, সোহেল আমীন, হালিম, হুমায়ূন তরফদার, স্বপন, ইউনিয়ন স্বেচ্ছাবেক লীগ সভাপতি আব্দুল মোছাব্বির, পুকড়া ইউনিয়ন ছাত্রলীগের আহ্বায়ক মোফাচ্ছল হোসেন, খাগাউড়া ইউনিয়ন ছাত্রলীগ নেতা সালেহ উদ্দিন, বড়ইউড়ি ইউনিয়ন ছাত্রলীগ নেতা জেআর অসীম, আল মামুন, এহিয়া আহমেদ রাহেল, রাজু মিয়া, আবু বক্কর, সমর আলী, পারভেজ, সাইফুল, জাহিদ, আলাই, আলমগীরসহ ইউনিয়ন আওয়ামী লীগ, ছাত্রলীগসহ অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।
সভায় বক্তারা বলেন, এমপি আব্দুল মজিদ খানের নেতৃত্বে বানিয়াচং-আজমিরীগঞ্জে সর্বোচ্চ উন্নয়ন হয়েছে। তার বিরুদ্ধে ষড়যন্ত্রকারীদের দ্বারা প্রকাশিত সংবাদের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। আমরা মনে করি জননেত্রী শেখ হাসিনা আগামী নির্বাচনে এমপি মজিদ খানকে দলীয় মনোনয়ন দেবেন। ভবিষ্যতে তার বিরুদ্ধে এ ধরণের অপপ্রচার করা হলে বড়ইউড়ি ইউনিয়ন ছাত্রলীগ এর দাত ভাঙ্গা জবাব দেবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com