শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ১২:২৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

শায়েস্তাগঞ্জে কমিউনিটি ক্লিনিক সেবা থেকে বঞ্চিত গ্রামীণ মানুষ

  • আপডেট টাইম শুক্রবার, ১৬ জুন, ২০১৭
  • ৫৭০ বা পড়া হয়েছে

শায়েস্তাগঞ্জ প্রতিনিধি ॥ শায়েস্তাগঞ্জ থানার প্রত্যন্ত গ্রামাঞ্চলের মানুষ কমিউনিটি ক্লিনিকের স্বাস্থ্য সেবা থেকে বঞ্চিত হচ্ছেন। ক্লিনিকগুলোর জীর্ণদশা আর জনবলের অভাবে চিকিৎসা সেবা পাচ্ছেননা রোগীরা। ফলে সরকারের স্বাস্থ্য সেবা মানুষের দ্বারগোড়ায় পৌছানোর অঙ্গীকার ভেস্তে যেতে বসেছে। ১৯৯৮ সালের তৎকালীন সরকার দেশের প্রত্যন্ত গ্রামীণ জনগণের দ্বারগোড়ায় চিকিৎসা সেবা পৌছে দিতে হেলথ এন্ড পপুলার সেক্টর প্রোগ্রাম (এইচপিএমপি) এর আওতায় গ্রাম বা ওয়ার্ডে কমিউনিটি ক্লিনিক চালু করে। এরই পরিপ্রেক্ষিতে শায়েস্তাগঞ্জ থানার প্রত্যেক ইউনিয়নে কমিউনিটি ক্লিনিক চালু করা হয়। কিন্তু প্রয়োজনীয় চিকিৎসা যন্ত্রপাতি ও জনবলের অভাবে স্বাস্থ্য সেবা থেকে বঞ্চিত হচ্ছে জনগণ। প্রত্যেকে ক্লিনিকে ১ জন পরিবার কল্যাণ সহকারী (হেলথ এসিষ্ট্যান্ট) ও একজন পরিবার কল্যাণ সহকারী (এফডব্লিউএ) থাকার কথা থাকলে ও অধিকাংশ কমিউনিটি ক্লিনিকে স্বাস্থ্য সহকারী অথবা পরিবার কল্যাণ সহকারী থাকলে ও তারা সময় মতো কমিউনিটি ক্লিনিকে আসেন না। তাছাড়া ক্লিনিকে গিয়ে অধিকাংশ সময় সেবাদাতাদের খুঁজে পাওয়া যায় না। প্রতিটি কমিউনিটি ক্লিনিকে বিনামূল্যে বিতরণের জন্য প্রায় ২০ হাজার টাকার ২৮টি আইটেমের ঔষধ দেয়া হয়। অথচ প্রত্যন্ত গ্রাম অঞ্চলের মানুষ সে ঔষধ পায় না বলে অসংখ্য অভিযোগ রয়েছে। বিষয়টি যাদের দেখভাল করার কথা তারাও অনেকটা উদাসীন। ফলে  চিকিৎসা সেবা থেকে বঞ্চিত গ্রামীণ মানুষ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com