শনিবার, ২১ মার্চ ২০২৬, ০৮:০৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
কাল খুশির ঈদ প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে ২ হাজার শাড়ি, থ্রি-পিস রুমাল ও নগদ টাকা বিতরণ করলেন হুইপ জি কে গউছ সৈয়দ মুশফিকের উদ্যোগে হবিগঞ্জ পৌরসভার সুবিধা বঞ্চিত ৫ শতাধিক নারী পুরুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ ক্ষমতার দাপট দেখালে রেহাই নেই-এমপি সৈয়দ মোঃ ফয়সল নবীগঞ্জে সাংবাদিকদের ইফতার মাহফিল অনুষ্ঠিত হবিগঞ্জ সদর উপজেলা ভাইস চেয়ারম্যান প্রার্থী আতিকুল ইসলাম সোহাগের পক্ষ থেকে ঈদ ফুড প্যাক বিতরণ চুনারুঘাটে র‌্যাবের অভিযান ৩০ কেজি গাঁজা উদ্ধার বহুলায় সেনাবাহিনীর অভিযানে আটক ৫ শহরে আরও ২ কিশোর গ্যাংয়ের সদস্য আটক মাধবপুরে মাইক্রোবাস চালকের নিকট টাকা দাবি ॥ সেনাবাহিনীর হাতে আটক

সুতাং বাজারে সুখিয়া রবিদাসের বাসভবন পরিদর্শনে হিন্দু বৌদ্ধ খ্রীষ্টান ঐক্য পরিষদ ও ছাত্র যুব ঐক্য পরিষদ জেলা শাখার বিভিন্ন সহযোগীতা প্রদান

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ১৫ জুন, ২০১৭
  • ৬৪২ বা পড়া হয়েছে

প্রেস বিজ্ঞপ্তি ॥ শায়েস্তাগঞ্জের সুতাং বাজারে নৃশংসভাবে খুন হওয়া সুখিয়া রবিদাসের বাসভবন পরিদশন করেছেন হিন্দু বৌদ্ধ খ্রীষ্টান ঐক্য পরিষদ ও ছাত্র যুব ঐক্য পরিষদ হবিগঞ্জ জেলা শাখার নেতৃবৃন্দরা। গতকাল হিন্দু বৌদ্ধ খ্রীষ্টান ঐক্য পরিষদ হবিগঞ্জ জেলা শাখার সভাপতি এডভোকেট অহীন্দ্র কুমার দত্ত চৌধুরী ও সাধারণ সম্পাদক এডভোকেট স্বরাজ রঞ্জন বিশ্বাসের পরামর্শে সভাপতি মন্ডলীর অন্যতম সদস্য বাবু স্বপন লাল বণিকের নেতৃত্বে সুখিয়া রবিদাসের বাসভন পরিদর্শন করেন নেতৃবৃন্দরা। এ সময় নেতৃবৃন্দরা সুখিয়া রবিদাসের শোকাহত পরিবারকে শান্তনা দেন এবং আর্থিক সহযোগীতা অনুদান প্রদান করেন। এছাড়াও মামলা মোকদ্দমার সম্পূর্ণ দায়িত্ব গ্রহন করেন নেতৃবৃন্দরা। পরে ওই নেতৃবৃন্দরা শায়েস্তাগঞ্জ থানা গিয়ে মামলার তদন্তকারী অফিসার আমিনুল ইসলামের সাথে সাক্ষাত করে সকল আসামীদের অনতিবিলম্বে গ্রেফতার করে বিচারের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবী জানান। এ সময় নেতৃবৃন্দদের মধ্যে উপস্থিত ছিলেন, ছাত্র যুব ঐক্য পরিষদ হবিগঞ্জ জেলা শাখার আহবায়ক এডভোকেট নারদ চন্দ্র গোপ, হিন্দু বৌদ্ধ খ্রীষ্টান ঐক্য পরিষদ হবিগঞ্জ জেলা শাখার যুগ্ম সম্পাদক আশুতোষ অধিকারী, সাংগঠনিক সম্পাদক বিপ্লব রায় সুজন, ত্রান ও সমাজ কল্যাণ সম্পাদক গৌতম দেব, পৌর কমিটির সাংগঠনিক সম্পাদক কৌশিক আচার্য্য পায়েল, সদস্য কাঞ্চন কুমার শীল, ও সমাজ সেবক বেলাল হোসেন প্রমূখ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com