রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৫:৪৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
কাল খুশির ঈদ প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে ২ হাজার শাড়ি, থ্রি-পিস রুমাল ও নগদ টাকা বিতরণ করলেন হুইপ জি কে গউছ সৈয়দ মুশফিকের উদ্যোগে হবিগঞ্জ পৌরসভার সুবিধা বঞ্চিত ৫ শতাধিক নারী পুরুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ ক্ষমতার দাপট দেখালে রেহাই নেই-এমপি সৈয়দ মোঃ ফয়সল নবীগঞ্জে সাংবাদিকদের ইফতার মাহফিল অনুষ্ঠিত হবিগঞ্জ সদর উপজেলা ভাইস চেয়ারম্যান প্রার্থী আতিকুল ইসলাম সোহাগের পক্ষ থেকে ঈদ ফুড প্যাক বিতরণ চুনারুঘাটে র‌্যাবের অভিযান ৩০ কেজি গাঁজা উদ্ধার বহুলায় সেনাবাহিনীর অভিযানে আটক ৫ শহরে আরও ২ কিশোর গ্যাংয়ের সদস্য আটক মাধবপুরে মাইক্রোবাস চালকের নিকট টাকা দাবি ॥ সেনাবাহিনীর হাতে আটক

নবীগঞ্জে ‘‘ওপেন হাউজ ডে” অনুষ্ঠিত

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ১৫ জুন, ২০১৭
  • ৪৪২ বা পড়া হয়েছে

নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জ থানায় ‘‘ওপেন হাউজ ডে” অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার সকালে থানার অফিসার ইনচার্জের আয়োজনে থানা প্রাঙ্গনে ‘‘ওপেন হাউজ ডে” অনুষ্ঠিত হয়। থানার অফিসার ইনচার্জ এস এম আতাউর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সিলেট রেঞ্জ অফিসের পুলিশ সুপার নুরুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন, নবীগঞ্জ-বাহুবল সার্কেলের এ এস পি রাসেলুর রহমান। এতে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, পৌরসভার প্যানেল মেয়র-১ এটিএম সালাম, কাউন্সিলর আব্দুস ছালাম, কাউন্সিলর সুন্দর আলী, নবীগঞ্জ প্রেসক্লাবের যুগ্ম সম্পাদক মতিউর রহমান মুন্না, ইউপি সদস্য জোবায়ের আহমেদ, কাশেম চৌধুরী, কামাল চৌধুরী। থানার ওসি (অপারেশন) জিয়া উদ্দিনের পরিচালনায় শুরুতেই পবিত্র কোরআন থেকে তেলওয়াত করেন থানা মসজিদের ইমাম মাওলানা শফিকুর রহমান, গীতা পাঠ করেন এস আই সুজিত চক্রবর্ত্তী। বিভিন্ন মামলার বাদি বিবাদীদের মধ্যে বক্তব্য রাখেন, লক্ষীপুরের রুকিয়া বেগম, মাসুক বিবি, আমড়াখাইর গ্রামের ইসলাম উদ্দিন, লালাপুরের চম্পা চৌধুরী, কানাইপুরের জয়তুন্নেছা বেগম, কুর্শির আব্দুল ছামেদ, দাশের কোনার কামাল আহমেদ, আদিত্যপুরের সুভাষ রায়, কায়স্থগ্রামের পিরোজ মিয়া প্রমুখ। এ ছাড়াও বিভিন্ন এলাকার বিভিন্ন মামলার বাদি, বিবাদী ও সাক্ষীরা উপস্থিত ছিলেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com