সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ১১:৪১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
অর্থের অভাবে সৌদি আরব থেকে দেশে ফিরছে না দুলনের মরদেহ হবিগঞ্জে এনসিপির দায়েরকৃত মামলায় ছাত্রদলের নেতাদের জামিন লাভ হবিগঞ্জে এনসিপির কেন্দ্রীয় নেতাসহ ৯ জনকে আসামী করে ছাত্রদল নেতার মামলা রুজু বাহুবলে শ্যামলী বাসের সাথে সিএনজির সংঘর্ষে নিহত ১ হবিগঞ্জ আদালতে কোর্ট ফি সংকট ॥ ভোগান্তি সুরমা চা বাগানে ৫০ বছরের পুরোনো সেতুতে ভোগান্তি শহরে ভাঙ্গারী ব্যবসায়ীদের বিরুদ্ধে সাড়াশি অভিযান ॥ আটক ১ শায়েস্তাগঞ্জে গরুবাহী পিকআপে ডাকাতি র‌্যাবের হাতে গ্রেপ্তার ১ বাহুবলে দ্বৈত হত্যা মামলার আরও ১ আসামি নরসিংদী থেকে গ্রেপ্তার চুনারুঘাটে র‌্যাবের অভিযানে ৫২ কেজি গাঁজাসহ আটক ২

সাংবাদিক সুলতান খানের মায়ের ইন্তেকালে বিভিন্ন মহলের শোক

  • আপডেট টাইম মঙ্গলবার, ১৩ জুন, ২০১৭
  • ৫৫০ বা পড়া হয়েছে

চুনারুঘাট প্রতিনিধি ॥ বাংলাদেশ ইসলামী ফ্রন্টের কেন্দ্রীয় সাহিত্য-সংস্কৃতিক সম্পাদক অধ্যক্ষ আলহাজ্ব ছোলাইমান খান রাব্বানী ও  দৈনিক ইনকিলাবের চুনারুঘাট প্রতিনিধি সাংবাদিক এস.এম. সুলতান খানের মাতা খন্দকার ছিদ্দিকা ভানু (৭৫) গতকাল রবিবার সন্ধ্যা ৭টা ৪২ মিনিটে চুনারুঘাট উপজেলার ৯নং রাণীগাঁও ইউনিয়নের রাণীগাঁও গ্রামে নিজ বাড়ীতে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি ………..রাজিউন)। গতকাল সোমবার সকাল ১১টা ৩০ মিনিটে রাণীগাঁও শাহী ঈদগাঁহ্ ময়দানে মাওলানা ছোলাইমান খান রাব্বানীর ইমামতিতে নামাযের জানাযা শেষে মহল্লার কবরস্থানে দাফন করা হয়। মৃত্যুকালে তিনি ২ পুত্র, নাতী-নাতনীসহ অনেক গুণগ্রাহী রেখে গেছেন। জানাযায় অংশগ্রহণ করেন সদর ইউপি চেয়ারম্যান আলহাজ্ব সৈয়দ লিয়াকত হাসান, ইউপি চেয়ারম্যান নুরুল মুনিম চৌধুরী ফারুক, মৌলভীবাজার জেলা ইসলামী ফ্রন্টের সহ সভাপতি মাওলানা আব্দুল মুহিত হাসানী, সাধারণ সম্পাদক কাজী মোঃ কুতুব উদ্দিন, হবিগঞ্জ জেলা সভাপতি মাওলানা শহীদুল ইসলাম, সাধারণ সম্পাদক অধ্যক্ষ গোলাম সারোয়ার আলম গোলাপ, মাওলানা আজিজুল ইসলাম খান, মাওলানা আবুল খায়ের সানু, দি ল্যাব এইড হাসপাতালের পরিচালক ডাঃ মোঃ ফারুক মিয়া, মাওলানা সাইফুল মোস্তফা, উপজেলা ইসলামী ফ্রন্টের সভাপতি মুফতি মুসলিম খান, সাধারণ সম্পাদক মাওলানা মোঃ ইয়াকুত মিয়া, জেলা ছাত্রসেনার সভাপতি মোঃ শাহ্ আলম, সাধারণ সম্পাদক মোঃ মামুনূর রশীদসহ জেলা উপজেলার বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ। উপস্থিত সকলে শোক সন্তপ্ত পরিবারের লোকজনদেরকে সমবেদনা জ্ঞাপন করেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com