সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০৫:২১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
কাল খুশির ঈদ প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে ২ হাজার শাড়ি, থ্রি-পিস রুমাল ও নগদ টাকা বিতরণ করলেন হুইপ জি কে গউছ সৈয়দ মুশফিকের উদ্যোগে হবিগঞ্জ পৌরসভার সুবিধা বঞ্চিত ৫ শতাধিক নারী পুরুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ ক্ষমতার দাপট দেখালে রেহাই নেই-এমপি সৈয়দ মোঃ ফয়সল নবীগঞ্জে সাংবাদিকদের ইফতার মাহফিল অনুষ্ঠিত হবিগঞ্জ সদর উপজেলা ভাইস চেয়ারম্যান প্রার্থী আতিকুল ইসলাম সোহাগের পক্ষ থেকে ঈদ ফুড প্যাক বিতরণ চুনারুঘাটে র‌্যাবের অভিযান ৩০ কেজি গাঁজা উদ্ধার বহুলায় সেনাবাহিনীর অভিযানে আটক ৫ শহরে আরও ২ কিশোর গ্যাংয়ের সদস্য আটক মাধবপুরে মাইক্রোবাস চালকের নিকট টাকা দাবি ॥ সেনাবাহিনীর হাতে আটক

চুনারুঘাট আহাম্মদাবাদ ইউনিয়ন পরিষদ মসজিদের ভিত্তিপ্রস্তর স্থাপন

  • আপডেট টাইম সোমবার, ১২ জুন, ২০১৭
  • ৪৬৬ বা পড়া হয়েছে

চুনারুঘাট প্রতিনিধি ॥ চুনারুঘাট উপজেলার আহাম্মদাবাদ ইউনিয়ন পরিষদ মসজিদের ভিত্তি প্রস্তর স্থাপন ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল রবিবার বিকাল ৫টায় চুনারুঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা সিরাজাম মুনিরা উক্ত মসজিদের ভিত্তি প্রস্তর স্থাপন করেন। ভিত্তি প্রস্তর শেষে ইউনিয়ন পরিষদ সভা কক্ষে সংক্ষিপ্ত আলোচনা সভার আয়োজন করা হয়। ইউপি চেয়ারম্যান আলহাজ্ব আবেদ হাসনাত চৌধুরী সনজুর সভাপতিত্বে ও ইউপি সদস্য দুলাল ভূইয়ার পরিচালনা এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সিরাজাম মুনিরা।
বিশেষ অতিথি ছিলেন, সাবেক চেয়ারম্যান আঃ লতিব, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোহাম্মদ মাসুদুল ইসলাম, মুক্তিযোদ্ধা আলহাজ আব্দুর রহমান আজাদ, মুক্তিযোদ্ধা ফয়জুল ইসলাম তালুকদার, চুনারুঘাট রিপোর্টার্স ইউনিটির সভাপতি নুরুল আমিন, আহাম্মদাবাদ ইউনিয়ন আওয়ামীলীগ সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান মিজান, চুনারুঘাট সাংবাদিক ফোরাম সভাপতি মোঃ আব্দুর রাজ্জাক রাজু, উপজেলা কৃষকলীগ সেক্রেটারী মজিবুর রহমান মুজিব, জাকির হোসেন পলাশ, কাচুয়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ জালাল উদ্দিন, মতিউর রহমান, এনামুল হক আরজু, শাহ আলমগীর, আকমল হোসেন, আলহাজ্ব বাহার উদ্দিন, প্যানেল চেয়ারম্যান আলহাজ্ব আব্দুর রউফ, ইউপি সদস্য ফরিদ আহমেদ, সুহেল কালাম আজাদ, শফিকুর রহমান সাফু, আজগর আলী, মহিলা ইউপি সদস্য গোলবাহার, শাফিয়া আক্তার, সাবেক মেম্বাব মানিক, আজগর আলী মাষ্টার, শাহ আলম, মহিবুর রহমান হান্নান ও স্বপন আহমেদ প্রমুখ।
উল্লেখ্য, মসজিদ নির্মাণ কাজের প্রাথমিক ব্যয় ইউনিয়ন পরিষদের কাবিকা প্রকল্প থেকে ৫ লাখ টাকা নিয়ে কাজ শুরু করা হয়েছে। মসজিদ পূর্ননির্মানে ব্যয় হবে প্রায় ৩০ লাখ টাকা।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com