শনিবার, ২১ মার্চ ২০২৬, ০৯:০০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
কাল খুশির ঈদ প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে ২ হাজার শাড়ি, থ্রি-পিস রুমাল ও নগদ টাকা বিতরণ করলেন হুইপ জি কে গউছ সৈয়দ মুশফিকের উদ্যোগে হবিগঞ্জ পৌরসভার সুবিধা বঞ্চিত ৫ শতাধিক নারী পুরুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ ক্ষমতার দাপট দেখালে রেহাই নেই-এমপি সৈয়দ মোঃ ফয়সল নবীগঞ্জে সাংবাদিকদের ইফতার মাহফিল অনুষ্ঠিত হবিগঞ্জ সদর উপজেলা ভাইস চেয়ারম্যান প্রার্থী আতিকুল ইসলাম সোহাগের পক্ষ থেকে ঈদ ফুড প্যাক বিতরণ চুনারুঘাটে র‌্যাবের অভিযান ৩০ কেজি গাঁজা উদ্ধার বহুলায় সেনাবাহিনীর অভিযানে আটক ৫ শহরে আরও ২ কিশোর গ্যাংয়ের সদস্য আটক মাধবপুরে মাইক্রোবাস চালকের নিকট টাকা দাবি ॥ সেনাবাহিনীর হাতে আটক

হিয়ালা থেকে চোরাই গরুসহ ২ চোরকে আটক করে জনতা

  • আপডেট টাইম সোমবার, ১২ জুন, ২০১৭
  • ৪২৪ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ সদর উপজেলার লুকড়া ইউনিয়নের হরিপুর থেকে চোরাই হওয়া গরু চোরসহ হিয়ালা গ্রামে আটক করেছে জনতা। পরে গণধোলাই দিয়ে তাদেরকে সদর থানায় সোপর্দ করা হয়। গতকাল রবিবার বিকাল ৫টার দিকে চোরাই গরুসহ দুই চোরকে আটক করে জনতা। পরে সদর থানায় খবর দেয়া হলে চৌধুরী বাজার পুলিশ ফাঁড়ির এসআই হোসেন মিয়া সহ একদল পুলিশ হিয়ালা গ্রাম থেকে গরু উদ্ধার ও চোরদের আটক করে থানায় নিয়ে আসেন। আটককৃতরা হল সদর উপজেলার কাশিপুর গ্রামের জালাল উদ্দিনের পুত্র আন্তঃজেলা গরু চোরের সদস্য ধন মিয়া (২০) ও একই গ্রামের মৃত আব্দুর রেজ্জাকের পুত্র জহির মিয়া (২২)।
পুলিশ জানায়, হরিপুর গ্রামের মৃত আলা মিয়ার স্ত্রী হামিদা খাতুনের গোয়াল ঘর থেকে গত বৃহস্পতিবার গভীররাতে লাল রংয়ের একটি গরু চুরি হয়। এরপর থেকে ওই গ্রামের মেম্বার বিভিন্নস্থানে খোঁজাখুজি করেন। গতকাল খবর মিলে গরুটি চোর আজমিরীঞ্জ নিয়ে যাচ্ছে। তখন হিয়ালা গ্রামে লোক মারফত গরুটি চোরসহ আটক করা হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com