সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০২:৩০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
কাল খুশির ঈদ প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে ২ হাজার শাড়ি, থ্রি-পিস রুমাল ও নগদ টাকা বিতরণ করলেন হুইপ জি কে গউছ সৈয়দ মুশফিকের উদ্যোগে হবিগঞ্জ পৌরসভার সুবিধা বঞ্চিত ৫ শতাধিক নারী পুরুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ ক্ষমতার দাপট দেখালে রেহাই নেই-এমপি সৈয়দ মোঃ ফয়সল নবীগঞ্জে সাংবাদিকদের ইফতার মাহফিল অনুষ্ঠিত হবিগঞ্জ সদর উপজেলা ভাইস চেয়ারম্যান প্রার্থী আতিকুল ইসলাম সোহাগের পক্ষ থেকে ঈদ ফুড প্যাক বিতরণ চুনারুঘাটে র‌্যাবের অভিযান ৩০ কেজি গাঁজা উদ্ধার বহুলায় সেনাবাহিনীর অভিযানে আটক ৫ শহরে আরও ২ কিশোর গ্যাংয়ের সদস্য আটক মাধবপুরে মাইক্রোবাস চালকের নিকট টাকা দাবি ॥ সেনাবাহিনীর হাতে আটক

নবীগঞ্জে বেতাপুর-আমুকোনা চেরিটেবল ফাউন্ডেশনের দোয়া ও ইফতার মাহফিল

  • আপডেট টাইম শনিবার, ১০ জুন, ২০১৭
  • ৫০৭ বা পড়া হয়েছে

নবীগঞ্জ প্রতিনিধি ॥ গতকাল শুক্রবার নবীগঞ্জ উপজেলার আউশকান্দি ইউনিয়নে বেতাপুর-আমুকোনা চেরিটেবল ফাউন্ডেশনের উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
সংগঠনের সভাপতি ও জেআইসি স্যুাট লিঃ এর চেয়ারম্যান ফখলূল ইসলাম চৌধুরীর সভাপতিত্বে ও নাবিল ইসলাম চৌধুরীর পরিচালনায় শুরুতেই পবিত্র কোরআন তেলাওয়াত করেন হাফেজ রাজন আহমদ চৌধুরী। সংগঠনের লক্ষ্য ও উদ্দেশ্য সম্পর্কে শুভেচ্ছা বক্তব্য রাখেন বেতাপুর-আমুকোনা চেরিটেবল ফাউন্ডেশের সাধারণ সম্পাদক হাজী শাহ মোস্তাকিন আলী প্রিন্স। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত থেকে বক্তব্য রাখেন ৫নং আউশকান্দি ইউনিয়নের চেয়ারম্যান মহিবুর রহমান হারুন, সংগঠনের সহ সভাপতি আকরামুজ্জামান চৌধুরী সেলিম, কোষাধ্যক্ষ শওকতুল ইসলাম চৌধুরী মলাই, জেআইস স্যুাট লিঃ এর ম্যানেজিং ডিরেক্টর নজরুল ইসলাম চৌধুরী, বিশিষ্ট মুরব্বী ফারুক আহমদ চৌধুরী, শাহ মসরুহ, হাফেজ কুতুব উদ্দিন, ফখরুল ইসলাম সরদার নোমান, মোঃ খুরশেদ আহমদ চৌধুরী, আবুল হাসান চৌধুরী, এবাদুর রজমার দারা, শাহী আহমেদ প্রমুখ। বেতাপুর-আমুকোনা চেরিটেবল ফাউন্ডেশনের সভাপতি মোঃ ফখরুল ইসলাম চৌধুরীর ও সহ সভাপতি আকরামুজ্জামান চৌধুরী সেলিমের অর্থায়নে অনুষ্ঠিত দোয়া ও ইফতার মাহফিল শেষে বেতাপুর-আমুকোনা চেরিটেবল ফাউন্ডেশের পক্ষ থেকে অত্র এলাকার গরীব ও অসহায় লোকদের মধ্যে নগদ ২ লাখ টাকা প্রদান করা হয়। বক্তারা বলেন এলাকার উন্নয়নে ছোট-বড় সবাইকে নিয়ে গঠিত বেতাপুর-আমুকোনা চেরিটেবল ফাউন্ডেশন প্রবাসীদের সাহায্য সহযোগিতায় এতদূর এগিয়ে এসেছে। আশা রাখি আগামীতেও প্রবাশীরা সাহায্য সহযোগিতা অব্যাহত রাখবেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com