রবিবার, ০৮ ফেব্রুয়ারী ২০২৬, ১১:২৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
হবিগঞ্জে নির্বাচনী জনসভায় আমিরে জামায়াত ডা: শফিকুর রহমান ॥ রাজনীতিকে যারা পেশা হিসেবে নিয়েছে তারাই চাঁদাবাজি দুর্নীতি করে হবিগঞ্জ সোসাইটি ইউকে এর উদ্যোগে ॥ হবিগঞ্জের কৃতি সন্তান ব্রিটিশ ফুটবলার হামজা চৌধুরীকে সংবর্ধনা প্রদান রাজনীতি করি আল্লাহ’র সন্তোষ্টির আর মানুষের খেদমত করার জন্য-জি কে গউছ বঞ্চিত মাধবপুর-চুনারুঘাট বাসীর মুখে হাসি ফুটাতে ধানের শীষে দিন-এস. এম. ফয়সল মানবিকতার অনন্য দৃষ্টান্ত অসহায় প্রবাসী পরিবারের পাশে ‘বানিয়াচং প্রবাসী ঐক্য পরিষদ ইউএই’ মাধবপুরে ধর্ষণ মামলার একমাত্র আসামি গ্রেপ্তার হবিগঞ্জ ৪ আসনে চা বাগানে নির্বাচনী উৎসব ॥ ধানের শীষে ঐক্যবদ্ধ শ্রমিকরা শায়েস্তাগঞ্জে ডিবি পুলিশের অভিযান গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার নবীগঞ্জ ও চুনারুঘাটে ডিবি পুলিশের অভিযান ॥ ৬টি আইফোনসহ চোর চক্রের ৩ সদস্য আটক মাধবপুরে ট্রাক ভর্তি পাথরের নিচে ২ কোটি টাকার ভারতীয় কসমেটিকস-ঔষধ উদ্ধার

ইফতার করানোর ফযিলত ॥ এবিএম আল-আমীন চৌধুরী

  • আপডেট টাইম শুক্রবার, ২ জুন, ২০১৭
  • ৮১৬ বা পড়া হয়েছে

পবিত্র রামাদ্বানুল মোবারকের ফযিলতপূর্ণ কাজগুলোর মধ্যে রোযাদারদের ইফতার করানো একটি গুরুত্বপূর্ণ ফযিলতের কাজ। আমরা আমাদের সামর্থ্য অনুযায়ী সাধ্যমত ইফতার করানো উচিত। তিরমিজি ও ইবনে মাজাহ শরীফে হযরত জায়েদ ইব্ন খালেদ জুহানি রাদিয়াল্লাহু আনহু? থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসালল্লাম এরশাদ করেন, “যে ব্যক্তি কোন রোযাদারকে ইফতার করাল, সে ঐ রোযাদারের ন্যায় সাওয়াব পাবে, তবে রোযাদারের নেকি ? বিন্দুমাত্র কমানো হবে না।”
অপর এক বর্ণনায় এসছে, “যে ব্যক্তি রোযাদারকে ইফতার করাল, পানাহার করাল, তার রোযাদারের সমান সওয়াব হবে, তবে রোযাদারের নেকি থেকে বিন্দুমাত্র হ্রাস করা হবে না”। (মুছান্নাফে আব্দুর রায্যাক)
হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তাকে এক মহিলা ইফতারের জন্য দাওয়াত করল, তিনি তাতে সাড়া দিলেন এবং বললেন: “আমি তোমাকে বলছি, যে গৃহবাসী কোন রোযাদারকে ইফতার করাবে, তাদের জন্য তার ? অনুরূপ সওয়াব হবে। মহিলা বলল: আমি চাই আপনি ইফতারের জন্য আমার কাছে কিছুক্ষণ অবস্থান করুন বা এ জাতীয় কিছু বলেছে। তিনি বললেন: আমি চাই এ নেকি আমার পরিবার ? হাসিল করুক।? (মুছান্নাফে আব্দুর রায্যাক)
এসকল হাদিসের দিকে লক্ষ করলে আমরা বুঝতে পারি যে, মহান আল্লাহ তায়ালার অসীম অনুগ্রহ যে, এ রামাদ্বানুল মোবারকে তিনি কল্যাণের নানা ক্ষেত্র উন্মুক্ত করেছেন। যেমন, তিনি মানুষের প্রতি অনুগ্রহ করার আহ্বান জানিয়ে মহান সওয়াবের ঘোষণা দিয়েছেন। মাহে রামাদ্বানে রোযাদারকে ইফতার করানো একটি ফযিলতপূর্ণ আমল, যে ব্যক্তি রোযাদারকে ইফতার ? করাবে সে তার ন্যায় নেকি লাভ করবে। রোযাদারকে ইফতার করালে তার বদলা আল্লাহ তায়ালার নিজের পক্ষ থেকে প্রদান করেন, রোযাদারের পক্ষ থেকে নয়। অতএব রোযাদারের সামান্য নেকিও হ্রাস করা হবে না, এটা আল্লাহ তায়ালার দয়া ও অনুগ্রহের বিশেষ আলামত। লক্ষ্য করলে আরো বুঝা যায়, ইফতারের দাওয়াত গ্রহণ করা বৈধ এবং একটি ইবাদত। বুজুর্গি দেখিয়ে বা ?? নেকি কমার আশঙ্কায় তা প্রত্যাখ্যান করা খুবই বাড়াবাড়ি। কারণ অপরের নিকট ? ইফতার করলে রোযাদারের পুণ্য কমেনা। বরং এর মাধ্যমে পাস্পরিক ভালবাসা আন্তরিকতা বৃদ্ধি পায়। তবে, শুধু মিসকিনদের জন্য ইফতারের দাওয়াত হলে, সেখানে ধনীদের যাওয়া ঠিক নয়। কারণ মিসকিনদের অধিকারে হস্তক্ষেপ করা ধনীদের কোনই অধিকার নেই। পবিত্র রামাদ্বানুল মোবারকে আত্মীয়দের সঙ্গে সদাচার ও তাদের খুশির জন্য দাওয়াতে সাড়া দেয়া ও ইফতার করা ও কারানো অত্যন্ত ফযিলতের কাজ। এ বিষয়টি আমারা সাহাবায়ে কেরামের আমলের মধ্যে দেখতে পাই। যেমন আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে এরূপ হদিস বর্ণিত হয়েছে। যে ব্যক্তি কোন রোযাদারকে ইফতার করাবে সে নেকি পাওয়ার আকাংখার সাথে সাথে অপরের প্রতি ইহসানের নিয়তও করবে। বিশেষ করে রোযাদার যদি গরিব হয়। রোযাদারকে বাসায় নিয়ে আপ্যায়ন করা কিংবা যে কোন প্রকারের খাবার প্রস্তুত করে তার জন্য পাঠিয়ে দেয়াও ইফতার করানোর শামিল। তবে অপচয়ের ব্যপারে সতর্ক থাকতে হবে। কারণ অপচয় ইসলাম সমর্থন করে না। এটা ইফতার বা যে কোন ভাল নামেই হোক না কেন। বিশেষ করে বর্তমান সময়ে ইফতারের ক্ষেত্রে অপচয়কে অপচয়ই মনে করা হয় না। অথচ অপচয়কারীকে পবিত্র কুরআনুল কারীমে শয়তানের ভাই বলে উল্লেখ করা হয়েছে। এছাড়া কেউ যদি কোন গরিবকে টাকা দেয় অথবা কোন কিছু কিনে দেয়, যার কিছু দিয়ে সে ইফতার করল এবং বাকিটা সংগ্রহে রেখে দিল, বাহ্যত তা ইফতার করানোর হাদিসের অন্তর্ভুক্ত হবে, অধিকস্থ সে আর্থিকভাবে উপকৃতও হবে। আমার মতে, বর্তমানে প্রচলিত আনুষ্ঠানিক ইফতারের বদলে বিভিন্ন প্রয়োজনীয় দ্রব্যাদি কিনে বিশেষ করে দরিদ্রদের মাধ্যে বিতরণ করে দিলে সবচেয়ে ভাল হবে। এতে অপ্রকাশ্য শিরক তথা রিয়া বা লৌকিকতার গুনাহ থেকেও বাঁচা যাবে। সমাজের সাধারণ দরিদ্র মানুষের উপকারও হবে অধিক পরিমাণে। আল্লাহ আমাদেরকে সঠিক বিষয় বুঝার তৌফিক দিন।
আজকের সেহরির দোয়া- “আল্লাহুম্মা লা-তাখজিলনী ফিহি লি-তার্য়ারুদি মা’ছিয়াতিকা, ওয়া লা-তাদরিবনী লিসিয়াতি নুকমাতিকা, ওয়া যাহ্যিহ্নী ফিহি মিন মু-জিবা-তি সাখাতিকা বি-মান্নিকা ওয়া আয়াদাতিকা, ইয়া মুনতাহা রোগোবাতার রাগিবীন।”
-হে আল্লাহ! তোমার নাফরমানী করার কারণে এ দিনে লাঞ্চিত ও অপদস্থ করো না। তোমার ক্রোধের চাবুক দিয়ে শাস্তি দিয়ো না। তোমার অনুগ্রহ এবং নেয়ামরেত শপথ করে বলছি, তোমার ক্রোধ ও গোস্বা উদ্রেককারী কার্যকলাপ হতে আমাকে দূরে রেখো। হে প্রার্থীদের আর্জি কবুলের চূড়ান্ত উৎস।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com