রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৪:৫৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
কাল খুশির ঈদ প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে ২ হাজার শাড়ি, থ্রি-পিস রুমাল ও নগদ টাকা বিতরণ করলেন হুইপ জি কে গউছ সৈয়দ মুশফিকের উদ্যোগে হবিগঞ্জ পৌরসভার সুবিধা বঞ্চিত ৫ শতাধিক নারী পুরুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ ক্ষমতার দাপট দেখালে রেহাই নেই-এমপি সৈয়দ মোঃ ফয়সল নবীগঞ্জে সাংবাদিকদের ইফতার মাহফিল অনুষ্ঠিত হবিগঞ্জ সদর উপজেলা ভাইস চেয়ারম্যান প্রার্থী আতিকুল ইসলাম সোহাগের পক্ষ থেকে ঈদ ফুড প্যাক বিতরণ চুনারুঘাটে র‌্যাবের অভিযান ৩০ কেজি গাঁজা উদ্ধার বহুলায় সেনাবাহিনীর অভিযানে আটক ৫ শহরে আরও ২ কিশোর গ্যাংয়ের সদস্য আটক মাধবপুরে মাইক্রোবাস চালকের নিকট টাকা দাবি ॥ সেনাবাহিনীর হাতে আটক

ইকরামে গাঁজা সেবন করে এক বাউল শিল্পী অসুস্থ

  • আপডেট টাইম সোমবার, ২৯ মে, ২০১৭
  • ৮০২ বা পড়া হয়েছে
SAMSUNG CAMERA PICTURES

স্টাফ রিপোর্টার ॥ বানিয়াচং উপজেলার ইকরাম গ্রামে গাঁজা সেবন করে মাসুক মিয়া (২৫) নামের এক বাউল শিল্পী অসুস্থ হয়ে পড়েছে। তবে এ নিয়ে দ্বিমুখী বক্তব্য পাওয়া গেছে। মাসুক মিয়ার দাবি গাঁজা সেবন নয়, তার পিতা তাকে মারধোর করেছেন। ফলে সে অসুস্থ হয়ে পড়েছে। অপরদিকে তার পিতা সৈয়দ মিয়া জানান, সে প্রায়ই গাঁজা সেবন করতো। গতকাল অতিরিক্ত গাঁজা সেবন করায় সে অসুস্থ হয়ে পড়ে। গত শনিবার রাত ৮টায় এ ঘটনা ঘটে। সৈয়দ মিয়া আরো জানান, ছোট বেলা থেকেই মাসুক মিয়া বিভিন্ন বাউল গানের আসরে যেত। সেখানে লোকজনের সাথে সে গাঁজা সেবনে জড়িয়ে পড়ে। এ নিয়ে পরিবারের পক্ষ থেকে শাসনও করা হয়েছে। কিন্তু সে কারো কথা শুনেনি। শনিবার রাতে অতিরিক্ত গাঁজা সেবন করে বাড়িতে এসে সে অসুস্থ হয়ে পড়ে। ফলে তাকে উদ্ধার করে হবিগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com