সোমবার, ০৬ এপ্রিল ২০২৬, ১০:১৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
বানিয়াচঙ্গের হুগলি হাওরের কৃষকের সোনালি স্বপ্ন চোখের জলে ভাসছে গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং সাংবাদিকদের মতবিনিময় সভা নবাগত জেলা প্রশাসক ড. জিএম সরফরাজ ॥ দেশ ও জাতির উন্নয়নে প্রধানমন্ত্রীর গতির সাথে আমাদের গতি মিলাতে হবে খোয়াই ব্রীজে টমটমের ধাক্কায় নিচে পড়ে ১ মহিলা নিহত আজমিরীগঞ্জ উপজেলা প্রাণি সম্পদ অফিস প্রায় সময় থাকে তালাবদ্ধ হবিগঞ্জে শপিং মল বন্ধ থাকলেও সরকারি নির্দেশনা মানছে না ছোট ব্যবসায়ীরা শহরে যানজট নিরসন ও জলাবদ্ধতা দূরীকরণে জেলা প্রশাসকের নিকট সৈয়দ মুশফিকের স্মারকলিপি মাধবপুরে ইসলামী শিক্ষার উজ্জ্বল দৃষ্টান্ত জামেয়া দারুল হাবীব মাদ্রাসা বেকিটেকায় পাল্টাপাল্টি সংঘর্ষে ৫ জন আহত তেলিয়াপাড়ায় মুক্তিযোদ্ধা জনতার সমাবেশে এলজিইআরডি মন্ত্রী মির্জা ফখরুল ॥ মুক্তিযুদ্ধের সময় শেখ মুজিব বন্দি হয়ে পাকিস্তানে চলে গিয়েছিলেন শহরে পারিবারিক কলহের জের ॥ শিশুকে পুকুরে নিক্ষেপ

বিআরটি এর ক্যাম্পেইনে এমপি আবু জাহির ॥ ট্রাফিক আইন মেনে চললে দুর্ঘটনা রোধকরা সম্ভব

  • আপডেট টাইম শুক্রবার, ১৯ মে, ২০১৭
  • ৫৭৯ বা পড়া হয়েছে
SAMSUNG CAMERA PICTURES

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ বিআরটিএর সড়ক নিরাপত্তা বিষয়ক গণসচেতনতা বৃদ্ধিমূলক র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার দুপুরে হবিগঞ্জ জেলা পরিষদ অডিটরিয়ামে এ সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন হবিগঞ্জ-লাখাই আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগ সভাপতি এডঃ মোঃ আবু জাহির। প্রধান অতিথির বক্তব্যে এমপি আবু জাহির বলেন, সড়ক-মহাসড়ক গুলোতে দূর্ঘটনার প্রধান কারণ ট্রাফিক আইন না মেনে চলা। ট্রাফিক সিগন্যাল অমান্যকরে দ্রুতিগতিতে গাড়ী চালনা, বাকে অভার টেকিং, প্রতিযোগিতা করে গাড়ী চালনাসহ একাধিক কারনে দুর্ঘনা দিন দিন বেড়েই চলেছে। তাই দুর্ঘটনা রোধে ট্রাফিক মেনে চলতে হবে। ট্রাফিক আইন মেনে চললে দুর্ঘটনা রোধ করা সম্ভব। তাই তিনি ট্রাফিক মেনে চলতে সকলে প্রতি আহ্বান জানান। তিনি গতকাল সকালে বিআরটিএ’র সড়ক নিরাপত্তা বিষয়ক গণসচেতনতা বৃদ্ধিমূলক র‌্যালী ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
সভায় বিশেষ অতিথি ছিলেন স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক (উপ-সচিব) সফিউল আলম, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) এমরান হোসেন, পলিটেকনিক্যাল স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মোঃ হাবিবুর রহমান। অনুষ্ঠান পরিচালনা করেন বিআরটিএর সহকারি পরিচালক মোঃ আবু নাঈম। উক্ত অনুষ্ঠানে পরিবহণ শ্রমিক ও স্কুল শিক্ষার্থীরা অংশ নেন। এর আগে কালেক্টরেট ভবনের সামনে থেকে র‌্যালী অনুষ্ঠিত হয়। র‌্যালিটি শহর প্রদক্ষিণ করে জেলা পরিষদ অডিটরিয়ামে গিয়ে শেষ হয়।
সভায় বক্তারা সড়ক নিরাপত্তা বিষয়ক গণসচেতনতা বৃদ্ধির উপর গুরুত্বারোপ করে ট্রাফিক সিগন্যালসহ সড়ক পারাপারে যাবতীয় নিয়ম কানুন মেনে চলার তাগিদ দেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com