মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০২:২০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
কাল খুশির ঈদ প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে ২ হাজার শাড়ি, থ্রি-পিস রুমাল ও নগদ টাকা বিতরণ করলেন হুইপ জি কে গউছ সৈয়দ মুশফিকের উদ্যোগে হবিগঞ্জ পৌরসভার সুবিধা বঞ্চিত ৫ শতাধিক নারী পুরুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ ক্ষমতার দাপট দেখালে রেহাই নেই-এমপি সৈয়দ মোঃ ফয়সল নবীগঞ্জে সাংবাদিকদের ইফতার মাহফিল অনুষ্ঠিত হবিগঞ্জ সদর উপজেলা ভাইস চেয়ারম্যান প্রার্থী আতিকুল ইসলাম সোহাগের পক্ষ থেকে ঈদ ফুড প্যাক বিতরণ চুনারুঘাটে র‌্যাবের অভিযান ৩০ কেজি গাঁজা উদ্ধার বহুলায় সেনাবাহিনীর অভিযানে আটক ৫ শহরে আরও ২ কিশোর গ্যাংয়ের সদস্য আটক মাধবপুরে মাইক্রোবাস চালকের নিকট টাকা দাবি ॥ সেনাবাহিনীর হাতে আটক

মাধবপুরের সাবেক কাউন্সিলর হাজী ছিদ্দিক মিয়া’র দাফন সম্পন্ন

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ১৮ মে, ২০১৭
  • ৪৫৩ বা পড়া হয়েছে

মাধবপুর প্রতিনিধি ॥ বিলুপ্ত মাধবপুর ইউনিয়নের সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও পৌরসভার সাবেক কাউন্সিলর, সাবেক পৌর বিএনপির সহ-সভাপতি হাজী ছিদ্দিক মিয়ার জানাযার নামায শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে। বুধবার বিকালে মাধবপুর পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে তার জানাযার নামায অনুষ্টিত হয়।
জানাযার নামাজে জেলা বিএনপির সভাপতি আলহাজ্ব সৈয়দ মোঃ ফয়সল, উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব সৈয়দ মোঃ শাহজাহান, জেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার এডঃ মোহাম্মদ আলী পাঠান, সাবেক উপজেলা চেয়ারম্যান জাকির হোসেন চৌধুরী অসীম, উপজেলা বিএনপির সভাপতি হাজী ওমর আলী মাষ্টার, চুনারুঘাট উপজেলা বিএনপির সাধারন সম্পাদক হাজী মোজাম্মেল হক তালুকদার, পৌর বিএনপির সভাপতি ও ভাইস চেয়ারম্যান আব্দুল আজিজ, সাধারন সম্পাদক আলাউদ্দিন আল রনি, চেয়ারম্যান আপন মিয়া, চেয়ারম্যান সামসুল ইসলাম মামুন ও বিভিন্ন রাজনৈতিক নেতাকর্মীসহ সহ¯্রাধিক মুসল্লি অংশগ্রহন করেন। মরহুমের বড় ছেলে আলহাজ্ব হাবিবুর রহমান মানিক উপস্থিত মুসল্লিদের কাছে তার বাবার জন্য দোয়া চান।
উল্লেখ্য বুধবার সন্ধ্যা সোয়া ৭টার দিকে অসুস্থ্যজনিত কারনে স্থানীয় একটি হাসপাতালে তিনি ইন্তেকাল করেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com