রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৪:১৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
কাল খুশির ঈদ প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে ২ হাজার শাড়ি, থ্রি-পিস রুমাল ও নগদ টাকা বিতরণ করলেন হুইপ জি কে গউছ সৈয়দ মুশফিকের উদ্যোগে হবিগঞ্জ পৌরসভার সুবিধা বঞ্চিত ৫ শতাধিক নারী পুরুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ ক্ষমতার দাপট দেখালে রেহাই নেই-এমপি সৈয়দ মোঃ ফয়সল নবীগঞ্জে সাংবাদিকদের ইফতার মাহফিল অনুষ্ঠিত হবিগঞ্জ সদর উপজেলা ভাইস চেয়ারম্যান প্রার্থী আতিকুল ইসলাম সোহাগের পক্ষ থেকে ঈদ ফুড প্যাক বিতরণ চুনারুঘাটে র‌্যাবের অভিযান ৩০ কেজি গাঁজা উদ্ধার বহুলায় সেনাবাহিনীর অভিযানে আটক ৫ শহরে আরও ২ কিশোর গ্যাংয়ের সদস্য আটক মাধবপুরে মাইক্রোবাস চালকের নিকট টাকা দাবি ॥ সেনাবাহিনীর হাতে আটক

চুনারুঘাটে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ উদ্বোধন

  • আপডেট টাইম বুধবার, ১৭ মে, ২০১৭
  • ৪৪৬ বা পড়া হয়েছে

চুনারুঘাট প্রতিনিধি ॥ চুনারুঘাটে দুই দিন ব্যাপী (৩৮তম) জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ উদ্বোধন করা হয়েছে। ‘উন্নত আগামীর জন্য বিজ্ঞান ও প্রযুক্তি’ এ স্লোগানকে প্রতিপাদ্য করে গতকাল মঙ্গলবার সকাল ১১টায় উপজেলা বীর মুক্তিযোদ্ধা অডিটরিয়ামে উপজেলা প্রশাসনের আয়োজনে সপ্তাহের উদ্বোধন করেন প্রধান অতিথি হবিগঞ্জের জেলা প্রশাসক সাবিনা আলম। উদ্বোধন শেষে আলোচনা সভায় সভাপতিত্ব করেন চুনারুঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা সিরাজাম মুনিরা। পরিচালনা করেন সহকারি কমিশনার (ভূমি) মোছা. তাহমিনা আক্তার। সভায় বিশেষ অতিথি ছিলেন চুনারুঘাট উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. আবু তাহের, উপজেলা ভাইস চেয়ারম্যান আলহাজ্ব লুৎফুর রহমান মহালদার, কাজী শাফিয়া আক্তার, চুনারুঘাট হাসপাতালের টিএইচও দেবাশীষ দেব নাথ, নির্বাহী ম্যাজিষ্ট্রেট তাছলিমা শিরিন, চুনারুঘাট থানার অফিসার ইনচার্জ কে এম আজমিরুজ্জামান, সমাজসেবা অফিসার বারীন্দ্র চন্দ রায়, হাজী আলিম উল্লা মাদ্রাসার অধ্যক্ষ কাউছার আহাম্মদ তালুকদার প্রমুখ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com