শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০৭:৩০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
কাল খুশির ঈদ প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে ২ হাজার শাড়ি, থ্রি-পিস রুমাল ও নগদ টাকা বিতরণ করলেন হুইপ জি কে গউছ সৈয়দ মুশফিকের উদ্যোগে হবিগঞ্জ পৌরসভার সুবিধা বঞ্চিত ৫ শতাধিক নারী পুরুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ ক্ষমতার দাপট দেখালে রেহাই নেই-এমপি সৈয়দ মোঃ ফয়সল নবীগঞ্জে সাংবাদিকদের ইফতার মাহফিল অনুষ্ঠিত হবিগঞ্জ সদর উপজেলা ভাইস চেয়ারম্যান প্রার্থী আতিকুল ইসলাম সোহাগের পক্ষ থেকে ঈদ ফুড প্যাক বিতরণ চুনারুঘাটে র‌্যাবের অভিযান ৩০ কেজি গাঁজা উদ্ধার বহুলায় সেনাবাহিনীর অভিযানে আটক ৫ শহরে আরও ২ কিশোর গ্যাংয়ের সদস্য আটক মাধবপুরে মাইক্রোবাস চালকের নিকট টাকা দাবি ॥ সেনাবাহিনীর হাতে আটক

চুনারুঘাট জায়েয়া ইসলামিয়া কওমিয়া শামছুল উলুম মাদ্রাসায় দাওরায়ে হাদিসের পরিক্ষা শুরু

  • আপডেট টাইম বুধবার, ১৭ মে, ২০১৭
  • ৭৭৫ বা পড়া হয়েছে

চুনারুঘাট প্রতিনিধি ॥ চুনারুঘাটে দাওরায়ে হাদিসের আল-হাইয়াতুল উলয়া লিল-জামি’আতিল কওমিয়া বাংলাদেশের পরিক্ষা শুরু হয়েছে। সারাদেশের ন্যায় গত সোমবার সকাল সাড়ে ৯টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত চুনারুঘাট জামেয়া ইসলামিয়া কওমিয়া শামছুল উলুম মাদ্রাসায় ৬১নং কেন্দ্রের ৮০জন পরিক্ষার্থী অংশ্র গ্রহণ করে। প্রধান পরিক্ষক হিসেবে দায়িত্ব পালন করেন সিলেটের জামিয়া মাদানিয়া ইসলামিয়ার শিক্ষক মুফতী শাব্বীর আহমদ, সহকারী পরিক্ষক ও কমলগঞ্জের মুন্সিবাজার জামিয়া ইসলামিয়া কওমী মাদরাসার শিক্ষক মুফতী মাহমুদুল হাসান, সহকারী পরিক্ষক জামিয়া মাদানিয়া ক্বাওমিয়া মাদরাসা মাওলানা শেখ বুরহান উদ্দিন। পরীক্ষা চলাকালীন সময়ে হল পরিদর্শন করেন, বিশিষ্ট আলেমেদ্বীন আল্লামা নুরুল ইসলাম অলিপুরী, হবিগঞ্জ জেলার বেফাক সভাপতি মাওলানা আব্দুল্লাহ, চুনারুঘাট জামেয়া ইসলামিয়া কওমিয়া শামছুল উলুম মাদ্রাসার মুহতামিম মাও. জহুর আলী, মাদ্রাসার কার্যনির্বাহী কমিটির সদস্য সদস্য মো. আবুর হোসেন মেম্বার, সামসুল হক তালুকদার, আলহাজ্ব ছালাম তালুকদার, মাও. শামছুল হক, মাও. আহাম্মাদুর রহমান, শিক্ষা সচিব মাও. আ. রশীদ, বাহুবল মাদ্রাসার মাও. আজিজুর রহমান মানিক, শায়েস্তাগঞ্জ হোসানিয়া মাদ্রাসার শিক্ষা সচিব মাও. আ. কদ্দুছ, শাহপুর মাদ্রাসার মুহতামিম মাও. আজিজুল হক, লাখাই মাদ্রাসার মাও. আ. লতিফ প্রমুখ। মনোরম পরিবেশ ও সু-শৃংখলভাবে শুরু হওয়া পরীক্ষায় ৮০জন ছাত্র অংশ গ্রহন করে। উক্ত পরিক্ষা আগামী ২৫মে পর্যন্ত চলবে। উল্লেখ্য, সরকারি নিবন্ধন অনুযায়ী সারাদেশে ২৯টি জোনে বিভক্ত হয়ে ২১৮টি কেন্দ্রে পরিক্ষা অনুষ্ঠিত হবে। পরিক্ষার বিষয় ১০টি। মোট নম্বর ১ হাজার।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com